কুষ্টিয়ায় ৬ হাজার ইয়াবাসহ বাস সুপারভাইজার আটক

কুষ্টিয়া প্রতিনিধি

সারাদেশ

কুষ্টিয়ার কুমারখালীতে ৬ হাজার পিস ইয়াবাসহ হেলাল উদ্দিন নামে এক বাস সুপারভাইজারকে আটক করেছে র‍্যাব। রোববার (২ আগস্ট) কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক

2026-08-02T21:13:46+00:00
2026-08-02T21:13:46+00:00
 
  রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬,
১২ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
কুষ্টিয়ায় ৬ হাজার ইয়াবাসহ বাস সুপারভাইজার আটক
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ৯:১৩ পিএম 
ছবি : সময়ের আলো
কুষ্টিয়ার কুমারখালীতে ৬ হাজার পিস ইয়াবাসহ হেলাল উদ্দিন নামে এক বাস সুপারভাইজারকে আটক করেছে র‍্যাব। রোববার (২ আগস্ট) কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হেলালের কাছ থেকে প্রায় ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৮০ হাজার টাকা।

রোজিনা পরিবহনের কুমারখালী কাউন্টার মাস্টার আব্দুল হালিম বলেন, আটক হেলাল উদ্দিন কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের মালিয়াট গ্রামের বাসিন্দা। তিনি ঢাকা-কুষ্টিয়া রুটে চলাচলকারী রোজিনা পরিবহনের সুপারভাইজার হিসেবে গত তিন বছর ধরে কাজ করছেন।

তবে হেলাল দাবি করেছেন, সকালে ঢাকায় এক অপরিচিত ব্যক্তি তাকে কাগজে মোড়ানো একটি প্যাকেট ও একটি মোবাইল নম্বর দেন। ওই ব্যক্তি প্যাকেটে মোবাইল ফোন ও চার্জার রয়েছে বলে জানান।

কুষ্টিয়া র‍্যাব-১২, সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার মো. রেজাউল হক জানান, রাজবাড়ীর দিক থেকে এসে গাজী ফিলিং স্টেশনের সামনে নামার পর ভ্যানে করে যাওয়ার সময় হেলালকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   ইয়াবা  আটক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: