ধামইরহাটে বজ্রপাতে কৃষকের মৃত্যু

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

সারাদেশ

নওগাঁর ধামইরহাটে কৃষি কাজ করতে গিয়ে বজ্রপাতের আঘাতে আবু বক্কর সিদ্দিক (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (২ আগস্ট)

2026-08-02T21:16:46+00:00
2026-08-02T21:16:46+00:00
 
  রবিবার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ২ আগস্ট ২০২৬
সারাদেশ
ধামইরহাটে বজ্রপাতে কৃষকের মৃত্যু
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ৯:১৬ পিএম 
ধামইরহাট থানা। ছবি : সময়ের আলো
নওগাঁর ধামইরহাটে কৃষি কাজ করতে গিয়ে বজ্রপাতের আঘাতে আবু বক্কর সিদ্দিক (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (২ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার আলমপুর ইউনিয়নের মঙ্গোলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

আবু বক্কর সিদ্দিক আলমপুর ইউনিয়নের মঙ্গোলিয়া এলাকার আব্দুল গফুর মণ্ডলের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালের দিকে আবু বক্করসহ ৫-৬ জন শ্রমিক মঙ্গোলিয়া বিলের একটি খেতে একসঙ্গে রোপা আমন ধানের চারা রোপণ করছিলেন। এর কিছুক্ষণ পর বৃষ্টিপাত শুরু হয় এবং হঠাৎ বজ্রপাতের আঘাতে গুরুতর আহত হন আবুবক্কর।


খবর পেয়ে পরিবারের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এ ঘটনায় ধামইরহাট থানার এএসআই রায়হান জানান, কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে পরিবারের সদস্যদের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়েছে।

সময়ের আলো/জোই


  বিষয়:   ধামইরহাট  বজ্রপাত  কৃষক  মৃত্যু  সময়ের আলো  রাজশাহী  নওগাঁ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: