রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম, প্রশাসনের পুনঃতদন্ত

ঝালকাঠি প্রতিনিধি

সারাদেশ

ঝালকাঠির রাজাপুরে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগের সত্যতা পেয়েছে উপজেলা প্রশাসন। রোববার (২ আগস্ট) স্থানীয়দের লিখিত

2026-08-02T22:18:40+00:00
2026-08-02T22:18:40+00:00
 
  বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম, প্রশাসনের পুনঃতদন্ত
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ১০:১৮ পিএম 
রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম, প্রশাসনের পুনঃতদন্ত। ছবি : সময়ের আলো
ঝালকাঠির রাজাপুরে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগের সত্যতা পেয়েছে উপজেলা প্রশাসন। রোববার (২ আগস্ট) স্থানীয়দের লিখিত অভিযোগ ও সংবাদ প্রকাশের পর গালুয়া ইউনিয়নের পাকাপুল ও গালুয়া বাজার এলাকায় পুনঃতদন্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ২০২৬-২৭ অর্থবছরের জন্য গালুয়া ইউনিয়নে টিসিবি ডিলারশিপের আবেদনকারীদের মধ্যে ‘সীমা এন্টারপ্রাইজ’ ও ‘নামিরা এক্সপ্রেস’কে সুপারিশ করা হয়েছিল। তবে স্থানীয়দের অভিযোগ ছিল, প্রতিষ্ঠান দুটির মালিক ওই ইউনিয়নের বাসিন্দা নন এবং ডিলারশিপ পাওয়ার শর্ত অনুযায়ী তাদের দেখানো মুদি দোকান ও গুদামের তথ্য সঠিক নয়।


পুনঃতদন্ত কালে সীমা এন্টারপ্রাইজের দেখানো মুদি দোকানের স্থানে একটি বাস কাউন্টার পাওয়া যায়। প্রতিষ্ঠানটির মালিক স্বীকার করেন যে মাত্র দুই দিন আগে তিনি নতুন একটি ছোট দোকান চালু করেছেন এবং তার কোনো গুদাম নেই। অন্যদিকে, নামিরা এক্সপ্রেসের নামে দেখানো মুদি দোকান ও গুদামেরও কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।

এর আগে গত ২২ জুলাই গালুয়া ইউনিয়নের বাসিন্দা ও টিসিবি ডিলারশিপের অন্য আবেদনকারী মো. মহারাজ হোসেন ও সৈয়দা মেহেরুন্নেছা এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি জানান, অভিযোগ পাওয়ার পর সরেজমিন পুনঃতদন্ত করা হয়েছে। তদন্তে অনিয়মের সত্যতা পাওয়ায় প্রাপ্ত তথ্য প্রতিবেদন আকারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।

সময়ের আলো/জোই

  বিষয়:   রাজাপুর  টিসিবি  ডিলার  নিয়োগ  অনিয়ম  প্রশাসন  পুনঃতদন্ত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: