পূর্ণিমার জোয়ারে সুগন্ধা ও বিষখালী নদীর পানি বৃদ্ধিতে তলিয়ে গেছে গ্যাংওয়ে

ঝালকাঠি প্রতিনিধি

সারাদেশ

পূর্ণিমার জোয়ার ও বন্যার প্রভাবে ঝালকাঠিতে বৃষ্টি হওয়ায় সুগন্ধা ও বিষখালী নদীর পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিতে তলিয়ে

2026-08-02T19:28:40+00:00
2026-08-02T19:28:40+00:00
 
  বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
পূর্ণিমার জোয়ারে সুগন্ধা ও বিষখালী নদীর পানি বৃদ্ধিতে তলিয়ে গেছে গ্যাংওয়ে
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ৭:২৮ পিএম 
ঝালোকাঠির সুগন্ধা নদী। ছবি : সময়ের আলো
পূর্ণিমার জোয়ার ও বন্যার প্রভাবে ঝালকাঠিতে বৃষ্টি হওয়ায় সুগন্ধা ও বিষখালী নদীর পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিতে তলিয়ে গেছে নলছিটির ষাইটপাকিয়া ফেরিঘাটের গ্যাংওয়ে। জানমালের চরম ঝুঁকি নিয়ে ফেরিতে চলাচল করছে যানবাহন। 

রোববার (২ আগস্ট) সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বিষখালী নদীর বেড়ি বাঁধ না থাকায় উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের দেউড়ি গ্রামের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। টানা বৃষ্টিতে কাঁচা রাস্তাঘাট তলিয়ে অভ্যন্তরীণ যোগাযোগ বিপর্যস্ত হওয়ায় চরম দুর্ভোগে পড়েছে অসংখ্য মানুষ।

 আরও পড়ুন

কৃষকরা জানান, বৃষ্টি ও জোয়ারের পানিতে রোপা আমন ও আমনের বাজী তলাসহ লতাকৃষি নিমজ্জিত রয়েছে। পানি স্থায়ী হলে আমন বীজতলার ব্যাপক ক্ষতি আশঙ্কা করছেন কৃষকরা। 

ঝালকাঠি কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, জোয়ারে পানি উঠলেও তা আবার ভাটায় নেমে যায়। পানি স্থায়ী না হলে কৃষির কোনো ক্ষতি হবে না বলে দাবি করেন তিনি।

সময়ের আলো/জোই
  বিষয়:   পূর্ণিমা  জোয়ার  সুগন্ধা  বিষখালী  নদী  পানি বৃদ্ধি  তলিয়ে গেছে  গ্যাংওয়ে  সময়ের আলো  ঝালোকাঠি  নলছিটি  বরিশাল 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: