ঘুমন্ত নারীর মাথা ধরে টেনে নিয়ে গেল বাঘ, পরে মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় বাঘের হামলায় এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।রোববার (২ আগস্ট) ভোররাতে কানহা ন্যাশনাল পার্ক সংলগ্ন একটি গ্রামে

2026-08-02T23:51:43+00:00
2026-08-02T23:51:43+00:00
 
  বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ঘুমন্ত নারীর মাথা ধরে টেনে নিয়ে গেল বাঘ, পরে মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ১১:৫১ পিএম 
ভোররাতে ভারতের কানহা ন্যাশনাল পার্ক সংলগ্ন একটি গ্রামে এ ঘটনা ঘটে। সংগৃহীত ছবি
ভারতের মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় বাঘের হামলায় এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।  

রোববার (২ আগস্ট) ভোররাতে কানহা ন্যাশনাল পার্ক সংলগ্ন একটি গ্রামে এ ঘটনা ঘটে। দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।  

স্থানীয় কর্মকর্তাদের বরাতে জানা গেছে, নিহতের নাম সুগনি বাই ধুরভে (৩০)। তিনি বালাঘাট জেলা সদর থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরের খাপা রেঞ্জের পারাপুর বাইগাতোলা গ্রামের বাসিন্দা।  

গ্রামবাসীরা জানান, রাত দেড়টার দিকে সুগনি বাই নিজ কুঁড়েঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় একটি বাঘ গ্রামে ঢুকে তার মাথা কামড়ে ধরে টেনে নিয়ে যায়। পরিবারের সদস্যদের চিৎকার শুনে স্থানীয়রা টর্চ নিয়ে ঘটনাস্থলে ছুটে যান।   


তাদের উপস্থিতি টের পেয়ে বাঘটি প্রায় ৩০০ মিটার দূরে গিয়ে গুরুতর আহত অবস্থায় সুগনি বাইকে ফেলে জঙ্গলে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে বাইহার হাসপাতলে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

হাসপাতালের ব্লক মেডিকেল কর্মকর্তা ডা. অনন্ত লিলহারে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং বাঘটির গতিবিধি পর্যবেক্ষণে নজরদারি বাড়ানো হয়েছে। গ্রামবাসীদের রাতের সময় ঘরের বাইরে না যাওয়া এবং সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন।


সময়ের আলো/ইউএমএইচ
 

  বিষয়:   ভারত  মধ্যপ্রদেশ  বালাঘাট জেলা  বাঘ  নারী  মৃত্যু 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: