মানবিক খায়রুল বাসার

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া দৃষ্টি প্রতিবন্ধী মুখলেসুর রহমানের পাশে দাঁড়াচ্ছেন অভিনেতা খায়রুল বাসার। এই অসহায় পরিবারকে প্রতি মাসে আর্থিক

2026-08-03T03:25:29+00:00
2026-08-03T03:25:29+00:00
 
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
মানবিক খায়রুল বাসার
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৩:২৫ এএম 
অভিনেতা খায়রুল বাসার। ছবি : সংগৃহীত
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া দৃষ্টি প্রতিবন্ধী মুখলেসুর রহমানের পাশে দাঁড়াচ্ছেন অভিনেতা খায়রুল বাসার। এই অসহায় পরিবারকে প্রতি মাসে আর্থিক সাহায্যের ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। 

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের প্রতিবেদনে উঠে আসে- দৃষ্টিশক্তি হারিয়েও অন্যের কাছে হাত না পেতে গাছের ছাল ছাড়িয়ে উপার্জন করে নিজের ও বৃদ্ধা মায়ের ভরণপোষণ করছেন মুখলেসুর রহমান। প্রতিবেদনটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। মুখলেসুরের জীবনসংগ্রামের সেই গল্প নাড়িয়ে দিয়েছে অভিনেতা খায়রুল বাসারকে। 

সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি মুখলেসুরের পাশে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন। মুখলেসুরকে নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদন শেয়ার করে খায়রুল বাসার লিখেছেন, মুখলেসুর রহমান আমার ভাই। আমি প্রতি মাসে অল্প করে হলেও তার পরিবারের দায়িত্ব নিতে চাই। কেউ আমাকে এই পরিবারের সঙ্গে যোগাযোগের সুযোগ করে দিলে কৃতজ্ঞ থাকব। 

এরই মধ্যে মুখলেসুরের সঙ্গে যোগাযোগ হয়েছে বলেও জানিয়েছেন এই অভিনেতা। বর্তমানে তিনি দেশের বাইরে অবস্থান করছেন। দেশে ফিরেই মুখলেসুর ও তার পরিবারের সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে প্রয়োজনীয় সহায়তার উদ্যোগ নেবেন বলে জানান।

মানবিক নানা উদ্যোগের জন্য  এর আগেও প্রশংসিত হয়েছেন খায়রুল বাসার। কিশোরগঞ্জের কবর খননকারী মনু মিয়ার ঘোড়া হত্যার ঘটনা ভাইরাল হলে তিনি মনু মিয়ার জন্য নতুন একটি ঘোড়া কিনে দেওয়ার ইচ্ছার কথাও জানিয়েছিলেন। 
এদিকে অভিনয়ে ব্যস্ত সময় পার করছেন খায়রুল বাসার। সম্প্রতি তার একাধিক নাটক প্রচারে এসেছে। এর মধ্যে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘পথহারার মন’ নাটকটি ব্যাপক সাড়া ফেলেছে। 

সময়ের আলো/এসএকে

  বিষয়:   মানবিক  খায়রুল বাসার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: