মাঠে কোদাল হাতে জমি চাষ জয়ার

আনন্দ সময়

জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনয় দক্ষতা দিয়ে বিমোহিত করেন। তবে জনপ্রিয়তা থাকলেও বরাবরই সাধারণভাবেই চলেন এই নন্দিত অভিনেত্রী। পর্দায় তার

2026-08-03T13:16:17+00:00
2026-08-03T13:16:17+00:00
 
  শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬,
৪ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
মাঠে কোদাল হাতে জমি চাষ জয়ার
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ১:১৬ পিএম 
জয়া আহসান। ছবি : সংগৃহীত
জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনয় দক্ষতা দিয়ে বিমোহিত করেন। তবে জনপ্রিয়তা থাকলেও বরাবরই সাধারণভাবেই চলেন এই নন্দিত অভিনেত্রী। পর্দায় তার উপস্থিতি গ্ল্যামারাস হলেও ব্যক্তিজীবনে একেবারেই মাটির কাছাকাছি থাকনে। নিজের বাড়ির আঙিনায় নিয়মিত ফল-সবজি চাষ করেন দুই বাংলার এই জনপ্রিয় অভিনেত্রী।

নিজের ক্ষেতের জমি তৈরির কাজ থেকে ফলন পর্যন্ত থাকে তার ঘাম ঝরানো পরিশ্রম ও হাতের ছোঁয়া। সম্প্রতি সামাজিকমাধ্যমে এমন একটি ভিডিওতে জয়ার পরিশ্রমে ঘেরা রূপটি নতুন করে ধরা পড়েছে ভক্তদের কাছে। শোবিজ দুনিয়ার ঝলমলে আলোর বাইরে গিয়ে এমন সাধারণ রূপে মুগ্ধ নেটিজেনরা।


ভিডিওটিতে খালি পায়ে কৃষিকাজে দীর্ঘক্ষণ ব্যস্ত থাকতে দেখা যায় জয়াকে। নিজেই কোদাল হাতে বাগানের মাটি তৈরি করছিলেন তিনি। মাটিতে গোবর সার মেশানোর পাশাপাশি এক সহযোগীকে নিয়ে বাগানের জবা, ঘুমন্ত জবাসহ নানা গাছের পরিচয়ও করিয়ে দিতে দেখা যায় অনুরাগীদের।

নেটভুবনে ভিডিওটি ভাইরাল হওয়ার পরপরই ভক্তরা প্রশংসায় ভাসাচ্ছেন এই তারকা। অনেকেই তাকে মাটির মানুষ বলে ভালোবাসা প্রকাশ করছেন। কিছু অনুরাগী মন্তব্য করছেন— পরিশ্রমই জয়ার সৌন্দর্য ও বয়সের চাকা থমকে দেওয়ার রহস্য।

সময়ের আলো/আআ
  বিষয়:   কোদাল  জমি  চাষ  জয়া  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: