সিলেটে ডেঙ্গুতে চলতি মৌসুমের প্রথম মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সারাদেশ

সিলেট বিভাগে চলতি মৌসুমে ডেঙ্গুতে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে। এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গোলাপগঞ্জ উপজেলার বাসিন্দা আফিয়া

2026-08-03T13:39:11+00:00
2026-08-03T13:40:06+00:00
 
  বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
সিলেটে ডেঙ্গুতে চলতি মৌসুমের প্রথম মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ১:৩৯ পিএম  আপডেট: ০৩.০৮.২০২৬ ১:৪০ পিএম
এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল। ছবি : সংগৃহীত
সিলেট বিভাগে চলতি মৌসুমে ডেঙ্গুতে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে। এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গোলাপগঞ্জ উপজেলার বাসিন্দা আফিয়া খাতুন (৫৪) মারা গেছেন। 

সোমবার (৩ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. মো. মাহবুবুল আলম বিষয়টি নিশ্চিত করেন। 


স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে দুজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এতে চলতি বছরের ১ জানুয়ারি থেকে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ১১১ জনে দাঁড়িয়েছে। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। 

জেলাভিত্তিক হিসাবে সিলেটে ২৪ জন, সুনামগঞ্জে ২১ জন, হবিগঞ্জে ৫২ জন, মৌলভীবাজারে ১১ জন এবং অন্যান্য জেলা থেকে আসা ৩ জন রোগী শনাক্ত হয়েছেন। 

সময়ের আলো/মহু
  বিষয়:   সিলেট  ডেঙ্গু  মৃত্যু  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: