জাবিতে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, গাইবেন আসিফ

জাবি প্রতিনিধি

শিক্ষা

জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানের স্মৃতি ধারণ ও ৫ আগস্ট ফ্যাসিস্ট রেজিমের পতন দিবস উদযাপন উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সাংস্কৃতিক অনুষ্ঠানে গান

2026-08-03T18:22:05+00:00
2026-08-03T18:22:05+00:00
 
  সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিক্ষা
জাবিতে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, গাইবেন আসিফ
জাবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৬:২২ পিএম 
কণ্ঠশিল্পী আসিফ আকবর। ছবি : সংগৃহীত
জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানের স্মৃতি ধারণ ও ৫ আগস্ট ফ্যাসিস্ট রেজিমের পতন দিবস উদযাপন উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। আগামী ৬ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের সেলিম আল-দীন মুক্তমঞ্চে এই সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি গান পরিবেশন করবেন।

সোমবার (৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কর্মসূচির কথা জানানো হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঘোষিত দুই দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ৬ আগস্ট বিকেল ৩টার দিকে জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে জুলাই ২৪ গণঅভ্যুত্থানের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শীর্ষক স্মৃতিচারণ ও আলোচনা সভা এবং ডকুমেন্টরি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এরপর সন্ধ্যায় সেলিম আল-দীন মুক্তমঞ্চে আসিফ আকবরের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।


অফিস আদেশে বলা হয়, জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানের স্মৃতি ধারণ ও এর স্পিরিট লালন এবং ৫ আগস্ট ফ্যাসিস্ট রেজিমের পতন দিবস উদযাপনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ৫ ও ৬ আগস্ট বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। 

এর মধ্যে, ৫ আগস্ট সকাল সাড়ে ৫টার দিকে জাকসুর আয়োজনে ম্যারাথন দৌড় ও সকাল সাড়ে ১০টার দিকে কেন্দ্রীয় শহিদ মিনার থেকে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত ও আনন্দ র‍্যালির আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীকে এসব কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে প্রশাসন।

সময়ের আলো/জোই


  বিষয়:   জাবি  জুলাই গণঅভ্যুত্থান  সাংস্কৃতিক অনুষ্ঠান  আসিফ আকবর  সময়ের আলো 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: