মুকসুদপুরে ২৪ ঘণ্টায় ৬৭ আ. লীগ নেতার পদত্যাগ

গোপালগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

গোপালগঞ্জের মুকসুদপুরে ২৪ ঘণ্টায় ৬৭ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কার্যক্রম নিষিদ্ধ দল ছাড়ার ঘোষণা দিয়েছেন। রোববার (২ আগস্ট)

2026-08-03T20:41:25+00:00
2026-08-03T20:41:25+00:00
 
  সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ৩ আগস্ট ২০২৬
সারাদেশ
মুকসুদপুরে ২৪ ঘণ্টায় ৬৭ আ. লীগ নেতার পদত্যাগ
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৮:৪১ পিএম 
মুকসুদপুরে ২৪ ঘণ্টায় ৬৭ আ. লীগ নেতার পদত্যাগ। ছবি : সময়ের আলো
গোপালগঞ্জের মুকসুদপুরে ২৪ ঘণ্টায়  ৬৭ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কার্যক্রম নিষিদ্ধ দল ছাড়ার  ঘোষণা দিয়েছেন। রোববার (২ আগস্ট) সকাল থেকে রাত পর্যন্ত মুকসুদপুর উপজেলার পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়ন নেতৃবৃন্দ পৃথক সংবাদ সম্মেলনের মাধ্যমে দল থেকে পদত্যাগের ঘোষণা দেন। 

এসময় তারা ঘোষণা দেন আজ থেকে আওয়ামী লীগের সাথে তাদের কোন সম্পর্ক নেই। আইন প্রতি শ্রদ্ধাশীল হয়েই তারা স্বেচ্ছায় ও সজ্ঞানে দল থেকে পদত্যাগ করছেন বলেও জানানা। ভবিষ্যতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাথে সম্পর্ক থাকবে বলেও তারা দাবি করেন। এছাড়া অনেকে দলে অনেক দিন নিষ্ক্রিয়, অসুস্থ, ব্যবসাসহ পারিবারিক  অন্যান্য কাজে ব্যস্ততার কারণ দেখিয়ে দল থেকে পদত্যাগের কারণ হিসেবে উল্লেখ করেছেন। 

মুকসুদপুর উপজেলা সদরে সংবাদ সম্মেলন করে মুকসুদপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের সাবেক কমিশনার ও পৌর আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বিল্লাল মোল্লা, সদস্য পলাশ মোল্লা, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ থেকে আবুল কালাম আজাদ, আওলাদ শেখ, আকরাম চৌধুরী, মো. খোরশেদ মিয়া, সাইফুল শেখ, চাঁন শেখ, সিদ্দিক শেখ, সুমন মুন্সি, মো. সালাম মোল্লা, মো. হাসমত মোল্লা, ঠান্ডু শরীফ, শাজাহান মোল্লা, মো. শাজাহান মৃধা, আবু সাইদ মিনা, মোহাম্মাদ শেখ, মো. রশিদ শেখ, মো. মফিজ শরীফ, মো. হাসিব শেখ, মো সুমন শেখ, মো. আমিরুল শরীফ, মো. মাহাবুর শরীফ, মালেক শেখ, ফারুক মীর, মো. তারেক মোল্লা, মো. আশরাফ আলী, ৫ নং ওয়ার্ড নেতা হান্নান শেখ, সাজন শিকদার, মামুন হাসান, সৈয়াদ শেখ, আবুল হোসেন (আবু), মাসুদ মুন্সী, ৭ নং ওয়ার্ড নেতা আঃ হক, ৮ নং ওয়ার্ড সহ-সভাপতি হেমায়েত ফকির, সদস্য মো. নাসিরুদ্দিন দল থেকে পদত্যাগের ঘোষণা দেন।


মুকসুদপুরে অপর সংবাদ সম্মেলন করে মুকসুদপুর উপজেলা কৃষক লীগের সদস্য সচিব মো. জাকির সরদার, মুকসুদপুর পৌর আওয়ামী লীগের ৪ নম্বর ওয়ার্ডের দুই সহ-সভাপতি মো. আনিচুর রহমান বিশ্বাস এবং কাশেম শেখ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. আবুল খায়ের সরদার, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য হারুন ঠাকুর, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওলিউর রহমান মহব্বত, তথ্য ও গবেষণা সম্পাদক চুন্নু মোল্যা, ধর্ম বিষয়ক সম্পাদক খায়ের সিকদার, সদস্য মানিক মিয়া, শহিদুল শেখ, রাসেল শেখ, হারুন অর রশিদ, নাইমুল ইসলাম, সেকেন শেখ, শুকুর আলী শেখ, আতিয়ার ফকির, বসির আহম্মেদ, মো. ওহিদ ঠাকুর, ৪ নং ওয়ার্ড আ. লীগের সদস্য কাওসার মোল্যা দল ছাড়ার ঘোষণা দেন।  

উজানী ইউনিয়নের উজানী গ্রামে সংবাদ সম্মেলন  করে উজানী ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ হরিদাস বিশ্বাস, সহ-সভাপতি প্রণয় কর্মকার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোহন বাঁশি পান্ডে,  সদস্য নৃপেন পান্ডে, বুদ্ধি কান্তি পান্ডে, মৃতুঞ্জয় পান্ডে, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের  খিপু মোল্লা, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক ইয়াদ আলী মোল্লা  দল থেকে ইস্তেফা দেওয়ার ঘোষণা দেন। 

এছাড়া মহারাজপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সঞ্জিত দত্ত, গোবিন্দপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য কালাচান দাস, ভাবড়াশুর ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ছলেমান কাজী, ৬ নং ওয়ার্ড সদস্য নজির মিয়া, নাসির মিয়া  একইভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

পদত্যাগী নেতারা আরও জানিয়েছেন, আওয়ামী লীগ এখন নিষিদ্ধ রাজনৈতিক দল। তাই এ দল এখন আর করা যায়না। পদত্যাগ করার সেটিও একটি অন্যতম কারণ। এসময় তারা আওয়ামী লীগের প্রাথমিক সদস্য সহ সকল পদ ও পদবী থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেন।

সময়ের আলো/আতা


  বিষয়:   মুকসুদপুর  আওয়ামী লীগ  নেতা  পদত্যাগ  গোপালগঞ্জ  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: