মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডার অ্যাডমিরাল স্টিফেন কোহলার তিন দিনের সরকারি সফরে মঙ্গলবার ঢাকায় আসছেন। এই সফরে অ্যাডমিরাল কোহলার ২২ সদস্যের একটি নৌ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।
সোমবার (৩ আগস্ট) ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের ভারপ্রাপ্ত মুখপাত্র মারা বার্ড গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের প্যাসিফিক ফ্লিটের কমান্ডার অ্যাডমিরাল স্টিভ কেলার ৪ থেকে ৬ আগস্ট পর্যন্ত একটি অফিশিয়াল সফরে ঢাকায় আসবেন।
বিবৃতিতে আরও বলা হয়, সফরকালে অ্যাডমিরাল কেলার বাংলাদেশের জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। বৈঠকগুলোতে দীর্ঘদিনের যুক্তরাষ্ট্র-বাংলাদেশ প্রতিরক্ষা অংশীদারিত্ব এবং সামুদ্রিক নিরাপত্তা, মানবিক সহায়তা, দুর্যোগ মোকাবিলা ও পেশাগত সামরিক শিক্ষায় সহযোগিতা আরও সম্প্রসারণের সুযোগ নিয়ে আলোচনা হবে।
সময়ের আলো/কেএইচও