গবেষণায় জালিয়াতি : জাবি গবেষকদের বিরুদ্ধে তদন্ত কমিটি

জাবি প্রতিনিধি

শিক্ষা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কয়েকজন গবেষকের আন্তর্জাতিক বিভিন্ন জার্নালে প্রকাশিত প্রবন্ধে অনিয়মের অভিযোগে প্রত্যাহার (রিট্র্যাকশন) হওয়ার প্রকৃত কারণ উদঘাটন ও সত্যতা

2026-08-03T22:49:30+00:00
2026-08-03T22:49:30+00:00
 
  সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬,
৬ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা
গবেষণায় জালিয়াতি : জাবি গবেষকদের বিরুদ্ধে তদন্ত কমিটি
জাবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ১০:৪৯ পিএম 
সংগৃহীত ছবি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কয়েকজন গবেষকের আন্তর্জাতিক বিভিন্ন জার্নালে প্রকাশিত প্রবন্ধে অনিয়মের অভিযোগে প্রত্যাহার (রিট্র্যাকশন) হওয়ার প্রকৃত কারণ উদঘাটন ও সত্যতা যাচাইয়ে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশ অনুযায়ী, গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের ডিন অধ্যাপক ড. মাহবুব কবিরকে সভাপতি করে এ কমিটি গঠন করা হয়। কমিটির সদস্য হিসেবে রয়েছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহিদুর রহমান, মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. মো. সালেকুল ইসলাম এবং বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মামুন অর রশীদ। কমিটির সদস্য সচিব করা হয় বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (সাধারণ প্রশাসন) মো. মাহতাব-উজ-জাহিদকে।

অফিস আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের কয়েকজন গবেষকের বিভিন্ন আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত প্রবন্ধে অনিয়ম পরিলক্ষিত হওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে এসব প্রবন্ধ প্রত্যাহার হওয়ার বিষয়ে প্রকৃত তথ্য উদঘাটন করে সত্যাসত্য নির্ধারণের উদ্দেশে তদন্ত করা হবে। তদন্ত শেষে সুপারিশসহ প্রতিবেদন দিতে কমিটিকে দায়িত্ব দেয়া হয়।


কমিটিকে আগামী ৩০ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়।

এর আগে, আন্তর্জাতিক বিভিন্ন জার্নাল থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক-শিক্ষার্থীর প্রায় ৩২টি গবেষণাপত্র প্রত্যাহারের তথ্য নিয়ে বিশ্ববিদ্যালয় অঙ্গনে আলোচনা ও প্রশ্ন ওঠে। এসব প্রত্যাহারের পেছনে গবেষণার অনিয়ম, তথ্যের অসঙ্গতি কিংবা অন্য কারণ রয়েছে কিনা, তা খতিয়ে দেখতেই এবার আনুষ্ঠানিকভাবে তদন্ত কমিটি গঠন করল প্রশাসন।

সময়ের আলো/আতা
  বিষয়:   গবেষণা  জালিয়াতি  জাবি  গবেষক  তদন্ত কমিটি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: