ভূমি অফিসে ঘুষ দাবি, হয়রানির অভিযোগ সহকারী কমিশনারের বিরুদ্ধে

বাগেরহাট প্রতিনিধি

সারাদেশ

বাগেরহাটের মোংলা উপজেলা ভূমি অফিসে মিউটেশন বা নামজারি কার্যক্রমে ব্যাপক অনিয়ম, হয়রানি ও ৩০ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ করা

2026-08-03T23:21:14+00:00
2026-08-03T23:21:14+00:00
 
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ভূমি অফিসে ঘুষ দাবি, হয়রানির অভিযোগ সহকারী কমিশনারের বিরুদ্ধে
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ১১:২১ পিএম 
সুষ্ঠু তদন্ত এবং প্রতিকার চেয়ে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী সনজিত মজুমদার। ছবি : সময়ের আলো
বাগেরহাটের মোংলা উপজেলা ভূমি অফিসে মিউটেশন বা নামজারি কার্যক্রমে ব্যাপক অনিয়ম, হয়রানি ও ৩০ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ করা হয়েছে । এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রতিকার চেয়ে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী সনজিত মজুমদার

সোমবার (৩ আগস্ট) সকালে প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোংলার বাসিন্দা সনজিত মজুমদার অভিযোগ করেন, তার পৈতৃক সম্পত্তির মিউটেশনের জন্য একাধিকবার আবেদন করা হলেও বিভিন্ন অজুহাতে তা ঝুলিয়ে রাখা হয়। পরবর্তী সময়ে সব প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করা সত্ত্বেও সংশ্লিষ্ট দপ্তর থেকে কোনো সুফল মেলেনি।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, মোংলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের অফিস সহায়ক নাইমুল ইসলাম প্রতিটি মিউটেশন মামলার জন্য ৩০ হাজার টাকা ঘুষ দাবি করেন। তাকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়, এই টাকা না দিলে সহকারী কমিশনার (ভূমি) ফাইলে স্বাক্ষর করবেন না। পরে বিষয়টি নিয়ে সহকারী কমিশনার (ভূমি) নওশীনা আরিফের সঙ্গে দেখা করতে গেলে তিনি অসৌজন্যমূলক আচরণের শিকার হন বলেও অভিযোগ করেন সনজিত।


সরকারি নির্ধারিত ফি থাকা সত্ত্বেও অতিরিক্ত অর্থ আদায় এবং সেবা নিতে এসে চরম হয়রানির শিকার হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন ভুক্তভোগী পরিবার। বিষয়টি জেলা প্রশাসককে অবহিত করা হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর প্রতিকার পাননি বলে দাবি করেন তিনি। সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি দ্রুত পৈতৃক সম্পত্তির নামজারি সম্পন্ন করতে এবং জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে জেলা প্রশাসকের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে মোংলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নওশীনা আরিফের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে জানান, ওয়ারিস কায়েম ঠিক না থাকায় নামজারি করা হয়নি। সঠিক কাগজপত্র নিয়ে আসলে নামজারি সম্পন্ন করে দেওয়া হবে। কাঙ্ক্ষিত সেবা না পেয়ে সেবাগ্রহীতা ক্ষিপ্ত হয়ে এমন অভিযোগ তুলেছেন বলেও মন্তব্য করেন তিনি।

সময়ের আলো/আতা
  বিষয়:   ভূমি অফিস  ঘুষ দাবি  হয়রানির অভিযোগ  বাগেরহাট  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: