সংসদের কাছে এমপিদের তালিকা চেয়েছে ইসি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সংসদ সচিবালয়ের কাছে সংসদ সদস্যদের (এমপি) তালিকা চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এরপর নির্বাচনের তফসিল ঘোষণা

2026-08-04T02:41:41+00:00
2026-08-04T02:41:41+00:00
 
  মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬,
২০ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
জাতীয়
রাষ্ট্রপতি নির্বাচন
সংসদের কাছে এমপিদের তালিকা চেয়েছে ইসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ২:৪১ এএম 
ইসি সচিব আখতার আহমেদ। সংগৃহীত ছবি
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সংসদ সচিবালয়ের কাছে সংসদ সদস্যদের (এমপি) তালিকা চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এরপর নির্বাচনের তফসিল ঘোষণা করবে সংস্থাটি। গতকাল সোমবার নির্বাচন ভবনে ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, আমরা ভোটার তালিকার জন্য পার্লামেন্ট সেক্রেটারিয়েটের কাছে অনুরোধ করেছি, যেন ভোটার তালিকাটা ওনারা দেন। ভোটার তালিকা পাওয়ার পরে রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ এবং শিডিউল- এ জিনিসগুলো নিয়ে আলোচনা হবে। গত ২৪ জুলাই ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অসুস্থতা দেখিয়ে পদত্যাগ করেন। সেই পদেই এখন ভোটের প্রস্তুতি চলছে। রাষ্ট্রপতি নির্বাচনে কেবল সংসদ সদস্যরা ভোট দিয়ে থাকেন। তাই তাদের তালিকা নিয়ে ভোটার তালিকা প্রকাশ করবে ইসি।

জাতীয় পরিচয়পত্র সংশোধন নিয়ে ইসি সচিব বলেন, এনআইডি নিয়ে কমিটি করা হয়েছে। কিন্তু কমিটির রিকমেন্ডেশনগুলো এখনও ক্রিস্টালাইজ করা হয়নি। ব্রড ফ্রেম অব রেফারেন্সে আলোচনাটা করা হয়েছে। কিন্তু এসওপি (স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর) করা হয়নি, কী কী জিনিস তারা দেখবে। যাতে কোনো রকমের অসংগতি না থাকে। আমি একটা পুরো ব্রিফিং দেব সামগ্রিক বিষয় নিয়ে।

তিনি সচিব বলেন, গতকাল এক ভদ্রলোক এসেছেন জন্ম তারিখ সংশোধনের জন্য। উনি যে বয়স চাচ্ছেন ২০০৮ সালের ডিসেম্বর, এতে তার কাক্সিক্ষত বয়স অনুযায়ী দেখা যায়, উনি সাত বছর চার মাস বয়সে ভোটার হয়েছেন। তা হলে সাত বছর চার মাসের একজনকে ভোটার হতে হবে? এটা না করে দিলে আমরা অপরাধী, তো আমার কিছু বলার নেই।


সব ডকুমেন্টে তথ্যের মিল থাকার বিষয়ে ইসি সচিব বলেন, পাসপোর্ট হচ্ছে ট্রাভেল ডকুমেন্ট, এনআইডি হচ্ছে ন্যাশনাল ডকুমেন্ট, বার্থ অ্যান্ড ডেথ রেজিস্ট্রেশনের সার্টিফিকেটের ওপর আমরা নির্ভরশীল, আমাদেরটার ওপর নির্ভরশীল পাসপোর্ট। তো একটা চেইন আছে।

সময়ের আলো/প্রিন্ট/জেডি 


  বিষয়:   রাষ্ট্রপতি নির্বাচন  সংসদ  এমপি  তালিকা  ইসি 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: