সন্তানকে সম্পত্তি দান করেও জীবদ্দশায় ভোগের অধিকার পেলেন পিতা-মাতা

সময়ের আলো ডেস্ক

জাতীয়

পিতা-মাতা বা দাতা যাতে সম্পত্তি দান করার পরও জীবদ্দশায় সেটি ভোগ ও ব্যবহার করতে পারেন, সে বিধান রেখে ‘দ্য ট্রান্সফার

2026-08-03T22:59:32+00:00
2026-08-03T22:59:32+00:00
 
  মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬,
২০ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
জাতীয়
সন্তানকে সম্পত্তি দান করেও জীবদ্দশায় ভোগের অধিকার পেলেন পিতা-মাতা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ১০:৫৯ পিএম 
সন্তানকে সম্পত্তি দান করেও জীবদ্দশায় ভোগ করতে পারবেন পিতা-মাতা। সংগৃহীত ছবি
পিতা-মাতা বা দাতা যাতে সম্পত্তি দান করার পরও জীবদ্দশায় সেটি ভোগ ও ব্যবহার করতে পারেন, সে বিধান রেখে ‘দ্য ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ২০২৬’-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।  

সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।   

আইন ও বিচার বিভাগের উদ্যোগে প্রণীত ‘দ্য ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ২০২৬’-এর মাধ্যমে ‘দ্য ট্রান্সফার অব প্রপার্টি অ্যাক্ট, ১৮৮২’-এ দাতার জীবনকালীন ভোগাধিকার (লাইফটাইম ইউসুফ্রাক্ট) সংরক্ষণের মাধ্যমে সম্পত্তি দানের বিধান সংযোজন করা হয়েছে। 


বর্তমান আইনে এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো বিধান না থাকায় পিতা, মাতা বা দাদা, দাদি সন্তান কিংবা নাতি, নাতনিকে সম্পত্তি দান করার পরও নিজ জীবদ্দশায় সেই সম্পত্তি ভোগ ও ব্যবহারের আইনি নিশ্চয়তা পেতেন না। এ বাস্তবতা বিবেচনায় প্রস্তাবিত সংশোধনীর মাধ্যমে বিষয়টিকে স্পষ্ট আইনি ভিত্তি ও সুরক্ষার আওতায় আনা হয়েছে বলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানানো হয়েছে।


সময়ের আলো/ইউএমএইচ



  বিষয়:   সম্পত্তি  দান  পিতা-মাতা  ভোগ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: