টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

গোপালগঞ্জ সংবাদদাতা

সারাদেশ

গোপালগঞ্জ শহরের কয়েকটি এলাকায় বিদ্যুৎ লাইনের আশপাশের গাছের ডালপালা অপসারণের কাজের জন্য মঙ্গলবার সকাল থেকে টানা সাত ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ

2026-08-04T08:30:39+00:00
2026-08-04T08:52:36+00:00
 
  রবিবার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
রবিবার, ৪ অক্টোবর ২০২৬
সারাদেশ
টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
গোপালগঞ্জ সংবাদদাতা
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৮:৩০ এএম  আপডেট: ০৪.০৮.২০২৬ ৮:৫২ এএম
মঙ্গলবার সকাল থেকে টানা সাত ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সংগৃহীত ছবি
গোপালগঞ্জ শহরের কয়েকটি এলাকায় বিদ্যুৎ লাইনের আশপাশের গাছের ডালপালা অপসারণের কাজের জন্য মঙ্গলবার সকাল থেকে টানা সাত ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। 

সোমবার (৩ আগস্ট) ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) পক্ষ থেকে এ সংক্রান্ত একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুর্যোগপূর্ণ আবহাওয়া ও ঝড়-বৃষ্টির সময়ে বিদ্যুৎ বিভ্রাট কমাতে এবং গ্রাহকদের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা দেওয়া নিশ্চিত করতেই ১১ কেভি ভার্সিটি ফিডারের আওতাধীন বিদ্যুৎ লাইনের পাশে থাকা গাছের ডালপালা ছাঁটাই করা হবে। এই রক্ষণাবেক্ষণ কাজের জন্য মঙ্গলবার সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত টানা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 


যেসব এলাকায় বিদ্যুৎ বন্ধ থাকবে- সোনাকুর, গোবরা, নীলার মাঠ, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, সার গোডাউন, ঘোনাপাড়া, পোদ্দারের চর, চর সোনাকুর এবং চাপাইল ব্রিজ সংলগ্ন এলাকা।  

ওজোপাডিকো কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বিদ্যুৎ সরবরাহ আবার চালু করা হবে। কাজের অগ্রগতির ওপর নির্ভর করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হওয়ার সময় কিছুটা আগে বা পরে হতে পারে। সাময়িক এই অসুবিধার জন্য বিজ্ঞপ্তিতে গ্রাহকদের আন্তরিক সহযোগিতা চেয়েছে বিদ্যুৎ বিভাগ।


সময়ের আলো/ইউএমএইচ
  বিষয়:   বিদ্যুৎ  গোপালগঞ্জ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: