হরমুজ সংকটের মধ্যেও দ্বিতীয় প্রান্তিকে ৪৪ শতাংশ মুনাফা সৌদি আরামকোর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

হরমুজ ও বাব আল-মান্দেব প্রণালিতে চলমান অস্থিরতার মধ্যেও চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে ৪৪ শতাংশ মুনাফা অর্জন করেছে সৌদি আরবের রাষ্ট্রীয়

2026-08-04T12:39:22+00:00
2026-08-04T12:39:22+00:00
 
  শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬,
৪ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
হরমুজ সংকটের মধ্যেও দ্বিতীয় প্রান্তিকে ৪৪ শতাংশ মুনাফা সৌদি আরামকোর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ১২:৩৯ পিএম 
ছবি : সংগৃহীত
হরমুজ ও বাব আল-মান্দেব প্রণালিতে চলমান অস্থিরতার মধ্যেও চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে ৪৪ শতাংশ মুনাফা অর্জন করেছে সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকো।

কোম্পানিটির প্রকাশিত আর্থিক প্রতিবেদনে বলা হয়েছে, এপ্রিল থেকে জুন পর্যন্ত তিন মাসে তাদের নিট মুনাফা দাঁড়িয়েছে ৩২ দশমিক ৬৯ বিলিয়ন ডলার। মূলত পরিশোধিত জ্বালানি, রাসায়নিক পণ্য এবং অপরিশোধিত তেলের উচ্চমূল্যের কারণে এ মুনাফা এসেছে।

তবে একই সময়ে সৌদি আরবের তেল খাতের কার্যক্রম গত বছরের তুলনায় ২৪ দশমিক ৭ শতাংশ কমেছে বলে গত সপ্তাহে প্রকাশিত সরকারি পরিসংখ্যানে দেখা গেছে। এর প্রভাবে দেশটির প্রকৃত মোট দেশজ উৎপাদন (জিডিপি) দ্বিতীয় প্রান্তিকে ৪ দশমিক ৮ শতাংশ হ্রাস পেয়েছে।

এদিকে ইরানের হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়া এবং উপসাগরীয় অঞ্চলের জ্বালানি অবকাঠামোয় হামলার কারণে ওই অঞ্চলে তেল উৎপাদন ব্যাহত হচ্ছে। পাশাপাশি ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ঘোষিত বাব আল-মান্দেব প্রণালির অবরোধও সৌদি আরবের বিকল্প পূর্ব-পশ্চিম (ইস্ট-ওয়েস্ট) পাইপলাইনের মাধ্যমে লোহিত সাগরে তেল পরিবহনের প্রচেষ্টাকে সীমিত করে দিয়েছে।


সময়ের  আলো/কেএইচ

  বিষয়:   সময়ের আলো  ইরান  যুক্তরাষ্ট্র  ট্রাম্প 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: