৫ আগস্ট বান্দরবানের চারটি স্পটে বিনামূল্যে প্রবেশের সুযোগ

বান্দরবান প্রতিনিধি

সারাদেশ

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে বান্দরবান জেলা প্রশাসনের পরিচালিত ৪ টি পর্যটন কেন্দ্রে আগামী বুধবার (৫ আগস্ট) একদিনের জন্য দর্শনার্থীদের

2026-08-04T13:02:12+00:00
2026-08-04T13:02:56+00:00
 
  শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬,
৩ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
৫ আগস্ট বান্দরবানের চারটি স্পটে বিনামূল্যে প্রবেশের সুযোগ
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ১:০২ পিএম  আপডেট: ০৪.০৮.২০২৬ ১:০২ পিএম
বান্দরবানের একটি পর্যটন স্পট। ছবি : সময়ের আলো
জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে বান্দরবান জেলা প্রশাসনের পরিচালিত ৪ টি পর্যটন কেন্দ্রে আগামী বুধবার (৫ আগস্ট) একদিনের জন্য দর্শনার্থীদের বিনা টিকিটে প্রবেশের সুযোগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) সকালে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক এস. এম. হাসান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে বান্দরবান পার্বত্য জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় পরিচালিত নীলাচল, মেঘলা, প্রান্তিক লেক ও চিম্বুক পর্যটন কেন্দ্রে ৫ আগস্ট সর্বসাধারণের জন্য বিনামূল্যে প্রবেশ উন্মুক্ত থাকবে।

জেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীরা। তাদের মতে, এ ধরনের উদ্যোগ একদিকে যেমন সাধারণ মানুষকে পর্যটন কেন্দ্র ভ্রমণের সুযোগ করে দেবে, অন্যদিকে জেলার পর্যটন খাতে ইতিবাচক প্রভাব ফেলবে। একইসঙ্গে দেশি পর্যটকদের আগ্রহ বাড়িয়ে স্থানীয় অর্থনীতিকে আরও প্রাণবন্ত করতে সহায়ক হবে।

সময়ের আলো/মহু

  বিষয়:   বিনামূল্য  বান্দরবান  স্পট  প্রবেশ  পর্যটক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: