সিরাজগঞ্জে ট্রেন লাইনচ্যুতের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী রেলওয়ে স্টেশনে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ সাময়িকভাবে

2026-08-04T15:00:39+00:00
2026-08-04T15:01:25+00:00
 
  শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬,
৪ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
সিরাজগঞ্জে ট্রেন লাইনচ্যুতের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৩:০০ পিএম  আপডেট: ০৪.০৮.২০২৬ ৩:০১ পিএম
প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটির কারণেই বগিটি লাইনচ্যুত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ছবি : সময়ের আলো
সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী রেলওয়ে স্টেশনে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। এ ঘটনায় ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১১টার দিকে সদর উপজেলার সদানন্দপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ৪ টি আন্তঃনগর ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে এবং শত শত যাত্রী দুর্ভোগে পড়েন।

রেলওয়ে সূত্র জানায়, রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস শহীদ এম মনসুর আলী স্টেশনে পৌঁছানোর সময় একটি বগির দুটি চাকার সংযোগ বিচ্ছিন্ন হয়ে বগিটি লাইনচ্যুত হয়। একমাত্র রেললাইন বন্ধ হয়ে যাওয়ায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. রফিকুল ইসলাম জানান, চিলাহাটি এক্সপ্রেস উল্লাপাড়ায় আটকা রয়েছে। এছাড়া যমুনা সেতুর পূর্বপারে একতা, রংপুর, নীলসাগর ও ভুরুঙ্গামারী এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে অপেক্ষমান রয়েছে।


দুর্ঘটনার পর ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন পাঠানো হয়েছে। উদ্ধারকাজ শেষ করতে অন্তত ৩ ঘণ্টা সময় লাগতে পারে বলে জানিয়েছেন পাকশী বিভাগের যান্ত্রিক প্রকৌশলী রবিউল ইসলাম।

এদিকে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগের পরিবহন কর্মকর্তা মোশারফ হোসেন ভূইয়াকে আহ্বায়ক করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত কমিটির বাকি সদস্যরা হলেন, পাকশী বিভাগীয় রেলওয়ের প্রকৌশলী-২ নাজিব কায়সার, পাকশী বিভাগীয় রেলওয়ের যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ) রবিউল ইসলাম (লোকো) শেখ আসিফ আহমেদ, পাকশী বিভাগীয় রেলওয়ের সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী (টেলিকম) আহমেদ ইশতিয়াক জহর তানিম।

পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক (ডিআরএম) আবু হেনা মোস্তফা আলম জানান, প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটির কারণেই বগিটি লাইনচ্যুত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। উদ্ধার কাজ শেষে পর্যায়ক্রমে ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে।

সময়ের আলো/মহু
  বিষয়:   সিরাজগঞ্জ  ট্রেন  লাইনচ্যুত  তদন্ত  কমিটি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: