আত্রাই নদী থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

নওগাঁ প্রতিনিধি

সারাদেশ

নওগাঁর মান্দায় আত্রাই নদী থেকে আতিকুর রহমান (৩০) নামে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (৪ আগস্ট) বেলা ১১টার দিকে

2026-08-04T15:08:32+00:00
2026-08-04T15:09:11+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
আত্রাই নদী থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৩:০৮ পিএম  আপডেট: ০৪.০৮.২০২৬ ৩:০৯ পিএম
মরদেহ। ছবি : প্রতীকী
নওগাঁর মান্দায় আত্রাই নদী থেকে আতিকুর রহমান (৩০) নামে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (৪ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার ঘুলহাড়িয়া খেয়াঘাট সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আতিকুর উপজেলার কসব ইউনিয়নের বনকুড়া গ্রামের বাসিন্দা।


স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যার পর থেকেই নিখোঁজ ছিলেন আতিকুর রহমান। সকালে নদীর পাড় দিয়ে হেঁটে যাওয়ার সময় ভাসমান একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

সময়ের আলো/মহু
  বিষয়:   আত্রাই  নদী  যুবক  ভাসমান  মরদেহ  উদ্ধার  নওগাঁ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: