ঝিনাইদহে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

ঝিনাইদহ সংবাদদাতা

সারাদেশ

ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামপুর সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন।সোমবার (৪ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে বলে বিজিবির

2026-08-04T15:34:40+00:00
2026-08-04T15:34:40+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ঝিনাইদহে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত
ঝিনাইদহ সংবাদদাতা
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৩:৩৪ পিএম 
মহেশপুর উপজেলার শ্যামপুর সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক আহত। সংগৃহীত ছবি
ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামপুর সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। 

সোমবার (৪ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে বলে বিজিবির মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সি এমদাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আহত ৩০ বছর বয়সী মো. রুবেল মিয়া মহেশপুরের শ্যামপুর মাঠপাড়া গ্রামের মজিবুল খানের ছেলে। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন বলে জানিয়েছেন স্বজনরা।

সোমবার সকাল সাড়ে ৮টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে জরুরি বিভাগের চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি করেন।


হাসপাতলে রুবেলের স্ত্রী সানজিদা বেগম বলেন, সোমবার রাতে আমার স্বামী বাড়ির উঠানে দাঁড়িয়ে ছিলেন। এ সময় হঠাৎ বিএসএফের ছোড়া একটি গুলি তার বুকের বাম পাশে নিচের অংশে লাগে। আমরা তাকে দ্রুত উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাই। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সকালের দিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক জানান, ঝিনাইদহ থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক যুবক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছেন। বর্তমানে তিনি জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। 

তিনি বলেন, আহত যুবকের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিএসএফের ছোড়া গুলিতে তিনি আহত হয়েছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবহিত করা হয়েছে। 


সময়ের আলো/ইউএমএইচ

  বিষয়:   ঝিনাইদহ  সীমান্ত  বিএসএফ  গুলি  বাংলাদেশি  আহত 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: