টেকনাফে ৫ কোটির টাকার মাদক জব্দ

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফের শাহপরীর দীপে ৫ কোটি টাকা মূল্যের ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার

2026-08-04T18:21:45+00:00
2026-08-04T18:21:45+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
টেকনাফে ৫ কোটির টাকার মাদক জব্দ
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৬:২১ পিএম 
টেকনাফে ৫ কোটির টাকার মাদক জব্দ। ছবি : সময়ের আলো
কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফের শাহপরীর দীপে ৫ কোটি টাকা মূল্যের ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।


তিনি বলেন, টেকনাফের নাফ নদীতে মঙ্গলবার মধ্যরাত ২টায় কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরীর দীপে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় কোস্ট গার্ড। অভিযানের সময় একটি ইঞ্জিন চালিত কাঠের বোটকে সন্দেহ হলে থামার সংকেত দিলে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বোটে অবস্থানরত মাদক কারবারিরা সংকেত অমান্য করে দ্রুত পার্শ্ববর্তী গোলারচরে বোট রেখে পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৫ কোটি টাকা মূল্যের ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস) সহ মাদক পাচারকাজে ব্যবহৃত বোটটি জব্দ করা হয়। 

জব্দ ক্রিস্টাল মেথ (আইস) ও বোটের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সময়ের আলো

  বিষয়:   টেকনাফ  মাদক  শাহপরীর দীপ  সময়ের আলো  কক্সবাজার 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: