যে কারণে প্রকাশ্যে আসা থেকে পিছু হটছেন হাসিনা

সময়ের আলো ডেস্ক

রাজনীতি

পূর্বঘোষিত পরিকল্পনা অনুযায়ী প্রকাশ্যে এসে বা ভার্চুয়ালি কর্মসূচিতে অংশ নেওয়ার যে প্রস্তুতি নিয়েছিলেন ভারতে আশ্রিত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা,

2026-08-04T19:36:27+00:00
2026-08-04T19:38:56+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
যে কারণে প্রকাশ্যে আসা থেকে পিছু হটছেন হাসিনা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৭:৩৬ পিএম  আপডেট: ০৪.০৮.২০২৬ ৭:৩৮ পিএম
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত
পূর্বঘোষিত পরিকল্পনা অনুযায়ী প্রকাশ্যে এসে বা ভার্চুয়ালি কর্মসূচিতে অংশ নেওয়ার যে প্রস্তুতি নিয়েছিলেন ভারতে আশ্রিত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তা থেকে শেষ মুহূর্তে পিছু হটছেন তিনি।

ভারতীয় সরকারের নির্ভরযোগ্য একটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।  

সূত্রটি জানিয়েছে, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির উচ্চ পর্যায় থেকে ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে জোর আপত্তি জানানো হয়েছে। বিএনপির নীতিপ্রণেতারা মনে করছেন, এটি দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। বিএনপির উচ্চপর্যায়ের বার্তা ও কূটনৈতিক দিক বিবেচনা করে ভারত সরকার শেখ হাসিনাকে আপাতত প্রকাশ্যে আসা বা কোনো বড় রাজনৈতিক কর্মসূচিতে বক্তব্য রাখা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে।

বিএনপির উচ্চ পর্যায়ের একটি নির্ভরযোগ্য সূত্র বলছে, এটি কোনোভাবেই হতে দেওয়া হবে না। ভারত সরকারও এ ব্যাপারে আন্তরিক ও প্রতিশ্রুতিবদ্ধ।

এর আগে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানায়, ৫ আগস্ট নয়াদিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে শেখ হাসিনা তার ভবিষ্যৎ পরিকল্পনা এবং বাংলাদেশে ফেরার প্রস্তাবিত পরিকল্পনা নিয়ে কথা বলতে পারেন।

সময়ের আলো/জেডআই
  বিষয়:   ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: