শেখ হাসিনার বক্তব্যের সাথে ভারতের সম্পৃক্ততা নেই : নয়াদিল্লি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

শেখ হাসিনার ভার্চুয়াল বক্তৃতার আয়োজন বা এর বিষয়বস্তুর সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে নয়াদিল্লি।মঙ্গলবার (৪ আগস্ট) ভারতের

2026-08-04T17:56:12+00:00
2026-08-04T20:16:37+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
শেখ হাসিনার বক্তব্যের সাথে ভারতের সম্পৃক্ততা নেই : নয়াদিল্লি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৫:৫৬ পিএম  আপডেট: ০৪.০৮.২০২৬ ৮:১৬ পিএম
সংগৃহীত ছবি
শেখ হাসিনার ভার্চুয়াল বক্তৃতার আয়োজন বা এর বিষয়বস্তুর সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে নয়াদিল্লি। 

মঙ্গলবার (৪ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মুখপাত্র জানান, নয়াদিল্লিতে আয়োজিত হতে যাওয়া অনুষ্ঠানটি ‘ফরেন করেসপনডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া’র নিজস্ব উদ্যোগ। এতে ভারত সরকারের কোনো ভূমিকা নেই।


ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে বুধবার (৫ আগস্ট) একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে সংগঠনটি। ওই অনুষ্ঠানে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

শেখ হাসিনার এই বক্তব্য নিয়ে ভারতের অবস্থান জানতে চেয়েছিল বাংলাদেশ সরকার। এ পরিপ্রেক্ষিতে নয়াদিল্লি জানায়, ওই আয়োজনের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পর্ক নেই।

সময়ের আলো/এমকে
  বিষয়:   শেখ হাসিনা  ভারত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: