ঘরে ৪ স্ত্রী রেখে জামায়াত সমর্থকের পরকীয়া, আপত্তিকর অবস্থায় আটক

পঞ্চগড় প্রতিনিধি

সারাদেশ

পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নে এক নারীর ঘর থেকে জহিরুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে

2026-08-04T19:49:14+00:00
2026-08-04T19:50:06+00:00
 
  মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬,
২০ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
সারাদেশ
ঘরে ৪ স্ত্রী রেখে জামায়াত সমর্থকের পরকীয়া, আপত্তিকর অবস্থায় আটক
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৭:৪৯ পিএম  আপডেট: ০৪.০৮.২০২৬ ৭:৫০ পিএম
জামায়াত সমর্থক আপত্তিকর অবস্থায় আটক। ছবি : সংগৃহীত
পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নে এক নারীর ঘর থেকে জহিরুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। সোমবার (৩ আগস্ট) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার গইজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

এলাকাবাসীর দাবি, আটক জহিরুল ওই এলাকায় জামায়াতে ইসলামীর সমর্থক হিসেবে পরিচিত এবং জহিরুল ইসলামের ইতিপূর্বে চারটি বিয়ে রয়েছে। চারজন স্ত্রী থাকার পরেও তার পরকীয়ায় লিপ্ত হওয়ার বিষয়টি জনমনে ক্ষোভের সৃষ্টি করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে জহিরুলকে ওই নারীর ঘরে আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে হাতেনাতে আটক করে এলাকাবাসী। এসময় উত্তেজিত জনতা তাকে দড়ি দিয়ে বারান্দার খুঁটির সঙ্গে বেঁধে রাখে।

খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও উত্তেজিত জনতার বাধার কারণে তাকে থানায় নিয়ে আসা সম্ভব হয়নি। পরে মঙ্গলবার (৪ আগস্ট) সকালে পরিস্থিতি শান্ত হলে পুলিশ তাকে থানায় নিয়ে আসে।


আটক জহিরুলকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপক আলোচনা শুরু হলে জেলা জামায়াত নেতৃবৃন্দ বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন। জামায়াত নেতাদের দাবি, জহিরুল ইসলাম দলের কোনো স্তরের সদস্য বা পদধারী কেউ নন, তিনি কেবল একজন সাধারণ সমর্থক। তার ব্যক্তিগত কোনো কর্মকাণ্ডের দায়ভার দল নেবে না।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, নারী ও পুরুষ দুই জনকেই উদ্ধার করে বর্তমানে থানা হেফাজতে রাখা হয়েছে। তবে মঙ্গলবার বিকেল পর্যন্ত কোনো পক্ষই লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সময়ের আলো/আতা


  বিষয়:   জামায়াত সমর্থকের পরকীয়া  আপত্তিকর অবস্থায় আটক  পরকীয়া  জামায়াত সমর্থক আপত্তিকর অবস্থায় আটক  পঞ্চগড়  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: