সাতক্ষীরায় জামায়াতকর্মীর পরকীয়ার অভিযোগ, আপত্তিকর অবস্থায় আটক

সাতক্ষীরা প্রতিনিধি

সারাদেশ

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় এক নারীর সাথে আপত্তিকর অবস্থায় শরিফুল ইসলাম মোড়ল (৪০) নামে জামায়াতের এক কর্মীকে আটক করেছে স্থানীয়রা। সোমবার

2026-08-04T18:51:35+00:00
2026-08-04T21:25:23+00:00
 
  শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬,
৪ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
সাতক্ষীরায় জামায়াতকর্মীর পরকীয়ার অভিযোগ, আপত্তিকর অবস্থায় আটক
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৬:৫১ পিএম  আপডেট: ০৪.০৮.২০২৬ ৯:২৫ পিএম
সাতক্ষীরায় আপত্তিকর অবস্থায় জামায়াতকর্মী আটক। ছবি : সংগৃহীত
সাতক্ষীরার দেবহাটা উপজেলায় এক নারীর সাথে আপত্তিকর অবস্থায় শরিফুল ইসলাম মোড়ল (৪০) নামে জামায়াতের এক কর্মীকে আটক করেছে স্থানীয়রা। সোমবার (৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে দেবহাটা উপজেলার টাউনশ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

গ্রামবাসীর হাতে ধরাপড়া শরিফুল ইসলাম মোড়ল পার্শ্ববর্তী আজিজপুর গ্রামের মোজাম্মেল মোড়লের ছেলে। পরে তাকে হেফাজতে নিয়ে মামলা দায়ের করে আদালতে পাঠায় পুলিশ। 

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে টাউনশ্রীপুর উত্তরপাড়ার ওই নারীর সঙ্গে জামায়াত কর্মী শরিফুল ইসলামের পরকীয়ার সম্পর্ক ছিল। সোমবার রাতে তিনি ওই গৃহবধূর ঘরে প্রবেশ করলে বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন দরজা ভেঙে ঘরে ঢুকে আপত্তিকর অবস্থায় দুইজনকে আটক করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শরিফুল ইসলামকে নিজেদের হেফাজতে নেয়।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য বাবলুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সোমবার রাত ১২টা পর্যন্ত এলাকার লোকজন তাদের দুই জনকে ধরে বেঁধে রাখে। শরিফুল ইসলামের স্ত্রী ও দুই কন্যা সন্তান আছে এবং জামায়াতের একজন সক্রিয় কর্মী বলে জানান তিনি।


দেবহাটা ইউনিয়নের জামায়াতের ৭নং ওয়ার্ড সভাপতি আব্দুস সালাম মাস্টার বলেন, আজিপুর গ্রামের শরিফুল ইসলাম মোড়ল তাদের সংগঠনের একজন সক্রিয় কর্মী। রাতে কী ঘটেছে এমন খবর তিনি জানেন না। পরে লোকমুখে বিষয়টি শুনেছেন। তার বিরুদ্ধে ওঠা নারীঘটিত বিষয়টি খোঁজ খবর নিয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো যাবে।

দেবহাটা থানার ইন্সপেক্টর (তদন্ত) সময়েরে আলোকে বলেন, গ্রামবাসী নারীঘটিত কারনে শরিফুল ইসলামকে আটক করে । পুলিশ রাতে তাকে থানায় নিয়ে আসে। গ্রামবাসীর পক্ষ থেকে কেউ অভিযোগ না দেয়ায় পুলিশ মঙ্গলবার সকালে ২৯০ ধারায় আদালতে চালান করেছে।

সময়ের আলো/আতা
  বিষয়:   সাতক্ষীরা  জামায়াতকর্মী  পরকীয়া  আপত্তিকর অবস্থায় আটক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: