ভিসা বাতিল হওয়া ৯৮৫ প্রবাসীর তথ্য আমিরাত সরকারকে পাঠাল দূতাবাস

সময়ের আলো ডেস্ক

প্রবাস

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) ছুটিতে দেশে এসে স্বয়ংক্রিয়ভাবে ভিসা বাতিলের সমস্যায় পড়া ৯৮৫ জন বাংলাদেশি প্রবাসীর প্রাথমিক তালিকা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের

2026-08-04T21:32:25+00:00
2026-08-04T21:32:25+00:00
 
  মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬,
২০ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
প্রবাস
ভিসা বাতিল হওয়া ৯৮৫ প্রবাসীর তথ্য আমিরাত সরকারকে পাঠাল দূতাবাস
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৯:৩২ পিএম 
ছবি : সংগৃহীত
সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) ছুটিতে দেশে এসে স্বয়ংক্রিয়ভাবে ভিসা বাতিলের সমস্যায় পড়া ৯৮৫ জন বাংলাদেশি প্রবাসীর প্রাথমিক তালিকা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছে আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাস। একই সঙ্গে তালিকাটি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছেও হস্তান্তর করা হয়েছে।

দূতাবাস জানায়, ক্ষতিগ্রস্ত প্রবাসীদের কূটনৈতিক ও আইনি সহায়তা দেওয়ার অংশ হিসেবে প্রাপ্ত প্রায় আড়াই হাজার আবেদনের তথ্য যাচাই-বাছাই করে প্রথম ধাপে এই তালিকা প্রস্তুত করা হয়েছে।

সম্প্রতি ছুটিতে দেশে আসা অনেক বাংলাদেশি কর্মী জানতে পারেন, তাদের আমিরাতের ভিসা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে গেছে। এতে নির্ধারিত সময়ে কর্মস্থলে ফিরতে না পেরে চরম অনিশ্চয়তায় পড়েন তারা। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে উদ্বেগ প্রকাশের পাশাপাশি সরকারের জরুরি হস্তক্ষেপও দাবি করেন ভুক্তভোগীরা।

এ পরিস্থিতি মোকাবিলায় গত ৩১ জুলাই পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাস যৌথ উদ্যোগ নেয়। ক্ষতিগ্রস্তদের তথ্য সংগ্রহের জন্য চালু করা হয় বিশেষ হটলাইন ও ই-মেইল সেবা।


দূতাবাসের তথ্য অনুযায়ী, হটলাইন ও ই-মেইলের মাধ্যমে এখন পর্যন্ত প্রায় আড়াই হাজার প্রবাসী তাদের তথ্য জমা দিয়েছেন। সেখান থেকে যাচাই-বাছাই শেষে প্রথম ধাপে ৯৮৫ জনের সঠিক ও পূর্ণাঙ্গ তথ্যসংবলিত তালিকা প্রস্তুত করে বাংলাদেশ সরকার ও ইউএই কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

দূতাবাস জানায়, এই তালিকার ভিত্তিতে ইউএই সরকারের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা জোরদার করা হচ্ছে। দ্রুত ভিসা-সংক্রান্ত জটিলতার সমাধান করে ক্ষতিগ্রস্ত বাংলাদেশি কর্মীদের কর্মস্থলে ফিরিয়ে নিতে সরকার ও দূতাবাস সমন্বিতভাবে কাজ করছে।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   ভিসা  প্রবাসী  আমিরাত সরকার  দূতাবাস  সময়ের আলো 


Loading...
Loading...
প্রবাস- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: