কালিয়াকৈরে ডিবি পরিচয়ে ডাকাতি ও অপহরণের অভিযোগ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরের কালিয়াকৈরে ডিবি পুলিশ পরিচয়ে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। একই সঙ্গে ওই ব্যবসায়ী ও তার ছেলেকে অপহরণের অভিযোগ

2026-08-04T21:35:47+00:00
2026-08-04T21:35:47+00:00
 
  মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬,
৭ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
কালিয়াকৈরে ডিবি পরিচয়ে ডাকাতি ও অপহরণের অভিযোগ
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৯:৩৫ পিএম 
কালিয়াকৈরে ডিবি পরিচয়ে ডাকাতি ও বাবা ছেলেকে অপহরণের অভিযোগ। ছবি : সময়ের আলো
গাজীপুরের কালিয়াকৈরে ডিবি পুলিশ পরিচয়ে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। একই সঙ্গে ওই ব্যবসায়ী ও তার ছেলেকে অপহরণের অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা। গত সোমবার (৩ আগস্ট) রাতে উপজেলার বরাব সোয়াপুর এলাকার ব্যবসায়ী রেজাউল করিম রাসেলের বাড়িতে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে মৌচাক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।

পরিবারের সদস্যরা জানান, সোমবার দুপুরে নিজ বাসা থেকে ব্যবসায়ী রেজাউল করিম তার স্ত্রীকে নিয়ে উত্তরার একটি হাসপাতালে ডাক্তার দেখাতে যান। পথিমধ্যে ব্যবসায়িক পার্টনার পরিচয় দিয়ে উত্তরায় একটি হোটেলে দুজনকে ডিবি পুলিশ পরিচয়ে জিম্মি করে রাখা হয়। পরে গভীর রাতে (রাত ২টার দিকে) রেজাউল করিমকে উপজেলার সোয়াপুর বাসায় নিয়ে এসে বাড়ির লোকজনকে জিম্মি করে ব্যাপক তাণ্ডব চালানো হয়। এ সময় বাড়ির আসবাবপত্র ভাঙচুর করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করা হয়। পরে তার ছেলে তাওহীদ ইসলাম সাহেবকেও তুলে নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার দুপুরে রেজাউলের স্ত্রীকে ছেড়ে দেওয়া হলেও রেজাউল করিম ও তার ছেলে তাওহীদ ইসলাম এখনও নিখোঁজ রয়েছেন।


রেজাউলের মা মুলিদা বেগম বলেন, ডিবি পরিচয় দিয়ে বাড়ির সবাইকে আটকে রেখে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করার পাশাপাশি ৩০ কোটি টাকার মালামাল ডাকাতি করা হয়েছে। এছাড়া আমার ছেলে রেজাউল ও নাতি সাহেবকে তুলে নিয়ে গেছে।

এ বিষয়ে কালিয়াকৈর ও উত্তর-পশ্চিম থানায় পরিবারের পক্ষ থেকে পৃথক অভিযোগ করা হয়েছে। এদিকে কালিয়াকৈর মৌচাক ফাঁড়ির উপ-পরিদর্শক মনির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করলেও এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

সময়ের আলো/জোই
  বিষয়:   কালিয়াকৈর  ডিবি পুলিশ  পরিচয়  ডাকাতি  অপহরণ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: