মাদরাসার বাথরুমে ছাত্রের লাশ, কারাগারে ২ শিক্ষক

আদালত প্রতিবেদক

আইন-আদালত

রাজধানীর রায়েরবাগের জোড়াখাম্বা এলাকার রওয়াজাতুল উলূম হাফিজিয়া নুরানি মাদরাসার বাথরুম থেকে ১৩ বছর বয়সী শিক্ষার্থী মো. নাঈম শেখের লাশ উদ্ধারের

2026-08-04T19:32:58+00:00
2026-08-04T20:15:59+00:00
 
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
আইন-আদালত
মাদরাসার বাথরুমে ছাত্রের লাশ, কারাগারে ২ শিক্ষক
আদালত প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৭:৩২ পিএম  আপডেট: ০৪.০৮.২০২৬ ৮:১৫ পিএম
সংগৃহীত ছবি
রাজধানীর রায়েরবাগের জোড়াখাম্বা এলাকার রওয়াজাতুল উলূম হাফিজিয়া নুরানি মাদরাসার বাথরুম থেকে ১৩ বছর বয়সী শিক্ষার্থী মো. নাঈম শেখের লাশ উদ্ধারের ঘটনায় গ্রেফতার ২ শিক্ষককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৪ আগস্ট) ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ নির্দেশ প্রদান করেন। 

মামলার তদন্ত কর্মকর্তা কদমতলী থানার এসআই আমজাদ হোসেন আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করলে শুনানি শেষে আদালত সেই আবেদন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের এসআই আব্দুস ছবুর।

কারাগারে যাওয়া দুই শিক্ষকের নাম মো. জাকারিয়া (৩৫) ও মো. জোবায়ের আহম্মেদ (২০)।


মামলার অভিযোগে বলা হয়েছে, গত ৩ আগস্ট মাদরাসার তৃতীয় তলার বাথরুম থেকে নাঈমের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় তার মা নাজমা বেগম দুই শিক্ষককে আসামি করে মামলা করেন। পরে সেদিন রাতেই মাদরাসা থেকে তাদের গ্রেফতার করা হয়।

বিভিন্ন কারণে নাঈমকে নিয়মিত নির্যাতন করতেন দুই শিক্ষক। বিষয়টি সে তার মাকে জানালে ছেলেকে মাদরাসা থেকে নিয়ে আসতে চাইলেও ছাড়পত্র দেওয়া হয়নি। 

পরে নাঈম মাদরাসায় আর পড়বে না বলে জানালে তাকে মারধর করা হয়। একপর্যায়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়েছে।



সময়ের আলো/এমকে
  বিষয়:   মাদরাসা  লাশ  কারাগার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: