২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা

2026-08-04T18:58:16+00:00
2026-08-04T18:58:16+00:00
 
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৬:৫৮ পিএম 
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ২ শিশুর মৃত্যু। ছবি : সংগৃহীত
দেশে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে ৮৪৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৯৬ জন হামে মারা গেছে।

মঙ্গলবার (৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে দুই শিশুর মৃত্যু হলেও নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। এতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে হাম ও হামের উপসর্গ দেখা গেছে ১ হাজার ১৯ শিশুর মধ্যে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   হাম  উপসর্গ  মৃত্যু  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: