৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদারে বিজিবি মোতায়েন

গোপালগঞ্জ সংবাদদাতা

সারাদেশ

জুলাই গণঅভ্যুত্থান দিবস (৫ আগস্ট) কেন্দ্র করে গোপালগঞ্জে সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা

2026-08-04T22:30:51+00:00
2026-08-05T00:13:48+00:00
 
  শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬,
৪ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদারে বিজিবি মোতায়েন
গোপালগঞ্জ সংবাদদাতা
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ১০:৩০ পিএম  আপডেট: ০৫.০৮.২০২৬ ১২:১৩ এএম
সংগৃহীত ছবি
জুলাই গণঅভ্যুত্থান দিবস (৫ আগস্ট) কেন্দ্র করে গোপালগঞ্জে সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। এর অংশ হিসেবে জেলায় ৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) থেকে শহরের গুরুত্বপূর্ণ সড়ক, মোড়, সরকারি স্থাপনা ও জনসমাগমস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

একই সঙ্গে গোয়েন্দা নজরদারি জোরদার এবং সার্বক্ষণিক টহল কার্যক্রম পরিচালনার জন্য বিজিবির পাশাপাশি জেলা পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) সদস্যরাও মাঠে রয়েছেন।


বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান বলেন, জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসব কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বিজিবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।

তিনি আরও বলেন, আগামী ১৫ আগস্ট পর্যন্ত জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। পাশাপাশি যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   ৫ আগস্ট  গোপালগঞ্জ  নিরাপত্তা জোরদার  বিজিবি মোতায়েন  গণ-অভ্যুত্থান 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: