লোহাগাড়ায় মসজিদের গ্রিল কেটে চুরি

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের লোহাগাড়ায় একটি জামে মসজিদের জানালার গ্রিল কেটে আইপিএসের ব্যাটারি ও দানবাক্স ভেঙে নগদ টাকা চুরির ঘটনা ঘটেছে। সোমবার (৩

2026-08-04T23:36:18+00:00
2026-08-04T23:36:18+00:00
 
  বুধবার, ৫ আগস্ট ২০২৬,
২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ৫ আগস্ট ২০২৬
সারাদেশ
লোহাগাড়ায় মসজিদের গ্রিল কেটে চুরি
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ১১:৩৬ পিএম 
লোহাগাড়ায় একটি জামে মসজিদের জানালার গ্রিল কেটে চুরি। ছবি : সময়ের আলো
চট্টগ্রামের লোহাগাড়ায় একটি জামে মসজিদের জানালার গ্রিল কেটে আইপিএসের ব্যাটারি ও দানবাক্স ভেঙে নগদ টাকা চুরির ঘটনা ঘটেছে। সোমবার (৩ আগস্ট) দিবাগত রাতে সদর ইউনিয়নের দরবেশহাট এলাকার শাহী দরবেশিয়া জামে মসজিদে এই দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে।

পরদিন সকালে ফজরের নামাজ পড়তে এসে মুসল্লিরা দানবাক্স ভাঙা এবং আইপিএসের ব্যাটারি দেখতে না পেয়ে বিষয়টি বুঝতে পারেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


মসজিদ কমিটির সদস্য নুরুল আলম জানান, দুর্বৃত্তরা জানালার লোহার গ্রিল কেটে মসজিদের ভেতরে প্রবেশ করে। এরপর তারা একটি আইপিএসের ব্যাটারি খুলে নিয়ে যায় এবং দানবাক্স ভেঙে ভেতরে থাকা নগদ টাকা চুরি করে পালিয়ে যায়। এ ঘটনায় লোহাগাড়া থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

এ বিষয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ জানান, মসজিদ কর্তৃপক্ষ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/জোই


  বিষয়:   লোহাগাড়া  মসজিদ  গ্রিল কেটে  চুরি  সময়ের আলো  চট্টগ্রাম 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: