ফুলবাড়ী সীমান্তে মাদকসহ ১৪ লাখ টাকার স্বর্ণ কাতান জব্দ

কুড়িগ্রাম প্রতিনিধি

সারাদেশ

​কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। লালমনিরহাট

2026-08-04T23:37:03+00:00
2026-08-04T23:37:03+00:00
 
  শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬,
১০ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ফুলবাড়ী সীমান্তে মাদকসহ ১৪ লাখ টাকার স্বর্ণ কাতান জব্দ
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ১১:৩৭ পিএম 
ফুলবাড়ী সীমান্তে ১৪ লাখ টাকার স্বর্ণ কাতান জব্দ। ছবি : সংগৃহীত
​কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবির অধীনস্থ কুড়িগ্রাম ফুলবাড়ী সীমান্তের বিভিন্ন বিওপির সদস্যরা এসব অভিযান পরিচালনা করেন।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চালানো এসব অভিযানে মোট ১৪ লাখ ৪২ হাজার ৫০ টাকা মূল্যের সামগ্রী জব্দ করা হয়েছে। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ১৩২ পিস ভারতীয় উন্নত মানের স্বর্ণ কাতান শাড়ি, যার আনুমানিক বাজার মূল্য ১৩ লাখ ২০ হাজার টাকা।

এছাড়াও মাদকবিরোধী অভিযানে ২১.৫ কেজি গাঁজা যার সিজার মূল্য ৭৫ হাজার ২৫০ টাকা এবং ১১৭ বোতল ইস্কাপ সিরাপ যার সিজার মূল্য ৪৬ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়।

লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবির অধিনায়কের পক্ষ থেকে এই অভিযানের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজিবি কর্মকর্তারা জানান, সীমান্তে বিজিবির কঠোর নজরদারির ফলেই এই বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ করা সম্ভব হয়েছে।


এ ঘটনায় চোরাচালান চক্রের সাথে জড়িতদের তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে বিজিবি সূত্রে জানানো হয়েছে। সীমান্ত সুরক্ষায় বিজিবির এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সময়ের আলো/আতা
  বিষয়:   ফুলবাড়ী  সীমান্ত  মাদক  স্বর্ণ কাতান  কুড়িগ্রাম  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: