৫ আগস্ট রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর শাহবাগে ‘৩৬ জুলাই’ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন, সোহরাওয়ার্দী উদ্যানে উন্মুক্ত কনসার্ট এবং মানিক মিয়া এভিনিউয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে বুধবার

2026-08-05T04:58:25+00:00
2026-08-05T04:58:25+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
জাতীয়
৫ আগস্ট রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ৪:৫৮ এএম 
সংগৃহীত ছবি
রাজধানীর শাহবাগে ‘৩৬ জুলাই’ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন, সোহরাওয়ার্দী উদ্যানে উন্মুক্ত কনসার্ট এবং মানিক মিয়া এভিনিউয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে বুধবার (৫ আগস্ট) ভোর ৫টা থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচলে বিশেষ নিয়ন্ত্রণ আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। 

মঙ্গলবার (৪ আগস্ট) রাতে ডিএমপি সদর দপ্তর থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে শাহবাগ, সোহরাওয়ার্দী উদ্যান এবং খেজুর বাগান ক্রসিং থেকে মানিক মিয়া এভিনিউ সংলগ্ন এলাকাগুলোতে যাতায়াতে নগরবাসীকে বিকল্প পথ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। 

এতে বলা হয়, শাহবাগ, সোহরাওয়ার্দী উদ্যান এবং খেজুর বাগান ক্রসিং থেকে মানিক মিয়া এভিনিউ এলাকায় যান চলাচল সীমিত থাকবে। ট্রাফিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডাইভারশন ও ইউ-টার্নের মাধ্যমে যানবাহন পরিচালনা করা হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই ট্রাফিক ব্যবস্থাপনা কার্যকর থাকবে।

ডিএমপির নির্দেশনা অনুযায়ী পরিবর্তিত রুটসমূহ :

ফার্মগেট থেকে শাহবাগমুখী সড়ক : ফার্মগেট থেকে শাহবাগগামী যানবাহনকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং থেকে ডাইভারশন নিয়ে হেয়ার রোড ও মিন্টো রোড ব্যবহার করতে হবে।

হাইকোর্ট ও মৎস্য ভবন এলাকা : গোলাপশাহ মাজার, হাইকোর্ট ও মৎস্য ভবন দিয়ে শাহবাগমুখী যানবাহনগুলোকে কাকরাইল মসজিদ ক্রসিং হয়ে গন্তব্যে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

সায়েন্সল্যাব থেকে শাহবাগমুখী সড়ক : সায়েন্সল্যাব দিক থেকে আসা যানবাহনের জন্য নিউমার্কেট, আজিমপুর, চানখাঁরপুল ও বকশীবাজার রোড ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। বিকল্প হিসেবে বাটা মোড়, কাটাবন, হাতিরপুল, নীলক্ষেত ও পলাশী মোড় হয়ে চলাচলের অনুরোধ করা হয়েছে।

মানিক মিয়া এভিনিউ ও আশপাশ এলাকা : উত্তর দিক থেকে আসা গাড়িগুলোকে গণভবন, লেক রোড, উড়োজাহাজ ক্রসিং ও বিজয় সরণি হয়ে ফার্মগেটে যেতে হবে। একই সঙ্গে ধানমন্ডি, আসাদগেট ও ইন্দিরা রোড এলাকা থেকেও বিকল্প রুট অনুসরণের নির্দেশনা দেওয়া হয়েছে।


এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারকারী : এক্সপ্রেসওয়ের ফার্মগেট এক্সিট র্যাম্পের বদলে এফডিসি (হাতিরঝিল) র্যাম্প ব্যবহারের অনুরোধ জানিয়েছে ডিএমপি।

নগরবাসীকে ধৈর্য ধারণ ও ট্রাফিক পুলিশকে সহায়তার আহ্বান জানিয়ে ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদ নির্দেশিত বিকল্প পথ ব্যবহারের বিশেষ অনুরোধ করেছেন।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   ৫ আগস্ট  রাজধানী  সড়ক  এড়িয়ে চলবেন 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: