জুলাই গণ-অভ্যুত্থান দিবসে বান্দরবানের ৫ পর্যটন কেন্দ্রে বিনামূল্যে প্রবেশ

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬’ উদযাপন উপলক্ষে পর্যটন নগরী বান্দরবানে দর্শনার্থী ও স্থানীয়দের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করেছে জেলা প্রশাসন ও

2026-08-05T05:10:57+00:00
2026-08-05T05:10:57+00:00
 
  বুধবার, ৫ আগস্ট ২০২৬,
২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ৫ আগস্ট ২০২৬
সারাদেশ
জুলাই গণ-অভ্যুত্থান দিবসে বান্দরবানের ৫ পর্যটন কেন্দ্রে বিনামূল্যে প্রবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ৫:১০ এএম 
বান্দরবান। সংগৃহীত ছবি
‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬’ উদযাপন উপলক্ষে পর্যটন নগরী বান্দরবানে দর্শনার্থী ও স্থানীয়দের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করেছে জেলা প্রশাসন ও বান্দরবান পৌরসভা। দিবসটি উপলক্ষে বুধবার (৫ আগস্ট) জেলা প্রশাসন পরিচালিত ৪টি মূল পর্যটন কেন্দ্র এবং বান্দরবান পৌর শিশু পার্কে দর্শনার্থীদের বিনামূল্যে প্রবেশের সুযোগ দেওয়া হয়েছে। 

বান্দরবান পার্বত্য জেলা প্রশাসনের গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের নিয়ন্ত্রণাধীন জনপ্রিয় পর্যটন কেন্দ্র নীলাচল, মেঘলা, প্রান্তিক লেক ও চিম্বুকে কোনো প্রবেশ ফি নেওয়া হবে না। 

অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) এস এম হাসান জানান, দিবসটির যথাযথ মর্যাদা ও তাৎপর্য সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতেই এই ব্যতিক্রমী সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একই সাথে বান্দরবান পৌরসভার প্রশাসক এস এম মনজুরুল হকের পৃথক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বান্দরবান পৌর শিশু পার্কেও সারা দিন দর্শনার্থীদের বিনা টিকিটে প্রবেশের ব্যবস্থা রাখা হয়েছে। 


প্রশাসনের এই আনন্দদায়ক পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন বান্দরবানের স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও ঘুরতে আসা পর্যটকেরা। ছুটির দিনে বিন খরচে পরিবার ও শিশুদের নিয়ে ঘোরার সুযোগ পাওয়ায় সাধারণ মানুষের মাঝে বেশ উৎসাহ দেখা গেছে। এর ফলে স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী ও পরিবহন খাত লাভবান হবে বলে আশা প্রকাশ করছেন ব্যবসায়ীরা। 

পাশাপাশি পর্যটন স্পটগুলোর পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা বজায় রাখতে দর্শনার্থীদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানিয়েছে জেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   জুলাই  গণ-অভ্যুত্থান  দিবস  বান্দরবান  ৫ পর্যটন  বিনামূল্য প্রবেশ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: