তাড়াশে ট্রাকচাপায় পথচারী নিহত

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

সিরাজগঞ্জের তাড়াশে সড়ক পারাপারের সময় অজ্ঞাত ট্রাক চাপায় জসিম উদ্দিন (৪৮) নামে এক পথচারী নিহত হয়েছেন। বুধবার (৫ আগস্ট) সকাল

2026-08-05T12:01:20+00:00
2026-08-05T12:01:20+00:00
 
  বুধবার, ৫ আগস্ট ২০২৬,
২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ৫ আগস্ট ২০২৬
সারাদেশ
তাড়াশে ট্রাকচাপায় পথচারী নিহত
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ১২:০১ পিএম 
সংগৃহীত ছবি
সিরাজগঞ্জের তাড়াশে সড়ক পারাপারের সময় অজ্ঞাত ট্রাক চাপায় জসিম উদ্দিন (৪৮) নামে এক পথচারী নিহত হয়েছেন। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টার দিকে তাড়াশ উপজেলার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের খালকুলা ওহি জেনারেল হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত পথচারী জসিম পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের বৃদ্ধা খানমরিচ গ্রামের শামসুদ্দিনের ছেলে।

আরও পড়ুন

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন জানান, সকালে বৃষ্টির সময়ে মহাসড়ক পারাপার হতে গিয়ে অজ্ঞাত গাড়ি চাপায় নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত পথচারীর পরিবারকে খবর দেওয়া হয়েছে। এ বিষয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

সময়ের আলো/জোই 


  বিষয়:   তাড়াশ  ট্রাকচাপা  পথচারী  নিহত  সময়ের আলো  সিরাজগঞ্জ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: