নেত্রকোনায় দুই নৌকার চাপে শ্রমিক নিহত

নেত্রকোনা প্রতিনিধি

সারাদেশ

নেত্রকোনার কলমাকান্দায় বালু তুলতে গিয়ে দুই নৌকার চাপে রিফাত (২০) নামে এক শ্রমিক নিহত হয়েছে। বুধবার (৫ আগস্ট) সকালে উপজেলার

2026-08-05T14:42:53+00:00
2026-08-05T14:42:53+00:00
 
  বুধবার, ৫ আগস্ট ২০২৬,
২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ৫ আগস্ট ২০২৬
সারাদেশ
নেত্রকোনায় দুই নৌকার চাপে শ্রমিক নিহত
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ২:৪২ পিএম 
সংগৃহীত ছবি
নেত্রকোনার কলমাকান্দায় বালু তুলতে গিয়ে দুই নৌকার চাপে রিফাত (২০) নামে এক শ্রমিক নিহত হয়েছে। বুধবার (৫ আগস্ট) সকালে উপজেলার রংছাতী ইউনিয়নের বরুয়াকোনা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে। নিহত রিফাত সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার গন্দিরগাঁও গ্রামের সেকুল মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কলমাকান্দা উপজেলার রংছাতী ইউনিয়নের বরুয়াকোনা এলাকায় নৌকা থেকে পারে বালু তুলছিল রিফাতসহ আরও অন্যরা। এসময় অন্য পাশ থেকে আরেকটি নৌকা এসে তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা দ্রুত তাকে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/জোই



  বিষয়:   নেত্রকোনা  নৌকা  চাপ  শ্রমিক  নিহত  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: