মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘বর্ষা বিপ্লবের গান’ অনুষ্ঠানে মানুষের ঢল

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত কনসার্টে মানুষের ঢল নেমেছে। দেশসেরা সংগীত শিল্পী ও ব্যান্ড দল ‘বর্ষা

2026-08-05T19:13:37+00:00
2026-08-05T19:13:37+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘বর্ষা বিপ্লবের গান’ অনুষ্ঠানে মানুষের ঢল
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ৭:১৩ পিএম 
ছবি : সংগৃহীত
ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত কনসার্টে মানুষের ঢল নেমেছে। দেশসেরা সংগীত শিল্পী ও ব্যান্ড দল  ‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক কনসার্টে সংগীত পরিবেশন করছে।

বুধবার (৫ আগস্ট) বিকেল ৩টার পর এ কনসার্ট শুরু হয়। দুপুর থেকেই সবার জন্য উন্মুক্ত এ কনসার্টে আসতে শুরু করে মানুষ। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে মানুষের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক আয়োজিত এ কনসার্টে সংগীত পরিবেশন করছেন আসিফ আকবর, পারসা মাহজাবীন, সেজান, ব্যান্ড দল কুঁড়েঘর, আরবোভাইরাস, অ্যাভয়েড রাফা, শিরোনামহীন, আর্ক (হাসান) ও আর্টসেলের মতো বিখ্যাত সব শিল্পী ও ব্যান্ড দল। 


মানিক মিয়া অ্যাভিনিউ এলাকার একপাশের সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়েছে কনসার্ট ঘিরে। এর ফলে অন্য পাশে যানবাহনের দীর্ঘ জটলা দেখা গেছে। তবে সড়ক বন্ধের বিষয়ে আগে থেকেই নির্দেশনা দিয়েছিল ডিএমপি। 

একই সময়ে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে ‘কনসার্ট ফর ডেমোক্রেসি’। এই কনসার্টে অ্যাশেজ, ডিফারেন্ট টাচ, লালন, হাইওয়ে, মাইলস ও ওয়ারফেইজ গান পরিবেশন করবে বলে জানা গেছে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   মানিক মিয়া অ্যাভিনিউয়  বর্ষা  বিপ্লব  গান  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: