বজ্রপাতের ঝুঁকি কমাতে কুড়িগ্রামে বজ্রনিরোধক হিসেবে দেড় শতাধিক তাল গাছের চারা রোপণ করা হয়েছে। বুধবার (৫ আগস্ট) দুপুরে সদর উপজেলা যতিনের হাট আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে বাজার রোড পর্যন্ত দেড় শতাধিক তাল গাছ রোপণ করা হয়েছে।
বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও স্থানীয়দের নিরাপত্তার জন্য সলিডারিটির স্পিরিট প্রকল্পের আওতায় প্রাকৃতিক দুর্যোগ বজ্রপাত মোকাবেলা করার লক্ষ্যে তাল গাছ গুলো রোপণ করা হয়।
এ সময় আলোচনায় বক্তব্য রাখেন বেলগাছা ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম, মেম্বার সাজু রহমান, প্রধান শিক্ষক খুরশীদা জাহানসহ অনেকে। বক্তারা বজ্রপাত মোকাবেলা তাল গাছ রোপণ করতে সবার প্রতি আহবান জানান।
সময়ের আলো/আতা