প্রধানমন্ত্রীর সফর ঘিরে ফটিকছড়িতে নিরাপত্তা জোরদার

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

৯ আগস্ট ফটিকছড়িতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য সফরকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (৫

2026-08-05T21:40:33+00:00
2026-08-05T21:40:33+00:00
 
  বুধবার, ৫ আগস্ট ২০২৬,
২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ৫ আগস্ট ২০২৬
সারাদেশ
প্রধানমন্ত্রীর সফর ঘিরে ফটিকছড়িতে নিরাপত্তা জোরদার
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ৯:৪০ পিএম 
সফরস্থল ও আশপাশের গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শনে এসপি মাসুদ আলম। ছবি : সময়ের আলো
৯ আগস্ট ফটিকছড়িতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য সফরকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (৫ আগস্ট) সফরস্থল উপজেলার পেলাগাজী দিঘির মোড় ও আশপাশের গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন করেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার (এসপি) মাসুদ আলম।

পরিদর্শনকালে তিনি নির্মাণাধীন হেলিপ্যাড ও নিরাপত্তাসংক্রান্ত বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন। এ সময় দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন এবং নিরাপত্তা ব্যবস্থায় কোনো ধরনের ঘাটতি না রাখার নির্দেশ প্রদান করেন।

পুলিশ সুপার মাসুদ আলম বলেন, প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফরকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। ভেন্যু, হেলিপ্যাড ও সফর সংশ্লিষ্ট সড়কগুলোকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

পরিদর্শনকালে পুলিশ সুপারের সঙ্গে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ, ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আলম খান, ওসি তদন্ত রফিকুল ইসলামসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা।

সময়ের আলো/আতা


  বিষয়:   প্রধানমন্ত্রী  ফটিকছড়ি  নিরাপত্তা জোরদার  চট্টগ্রাম  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: