মৃত্যুর মুখ থেকে উদ্ধার অপহৃত ৩ রোহিঙ্গা

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে স্বজনদের বাড়িতে বেড়াতে গিয়ে টেকনাফের গহীন পাহাড়ে অপহরণকারীদের হাতে বন্দি হওয়া তিন রোহিঙ্গা যুবককে উদ্ধার

2026-08-05T21:57:29+00:00
2026-08-05T21:57:29+00:00
 
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
মৃত্যুর মুখ থেকে উদ্ধার অপহৃত ৩ রোহিঙ্গা
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ৯:৫৭ পিএম 
সংগৃহীত ছবি
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে স্বজনদের বাড়িতে বেড়াতে গিয়ে টেকনাফের গহীন পাহাড়ে অপহরণকারীদের হাতে বন্দি হওয়া তিন রোহিঙ্গা যুবককে উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫)। টানা চার দিন শালবাগান পাহাড়ের দুর্গম এলাকায় হাত-পা বেঁধে অমানবিক নির্যাতনের পর র‍্যাবের অভিযানে তারা মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন। 

এ ঘটনায় অপহরণ চক্রের অন্যতম মূলহোতা হাফেজ আহম্মেদকে (৫৩) গ্রেফতার করা হয়েছে।

অভিযান ও মামলার বিবরণ অনুযায়ী, গত ৩০ জুলাই উখিয়ার বালুখালী ১৭ নম্বর ক্যাম্পের বাসিন্দা মো. আয়াছ (১৮), মো. ইয়াছিন (২৮) ও জোবাইর (২৫) টেকনাফের হ্নীলা ইউনিয়নের মুচনী রোহিঙ্গা ক্যাম্পে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। সেখান থেকে ফেরার পথে ওত পেতে থাকা সশস্ত্র অপহরণকারীরা অস্ত্রের মুখে তাদের চোখ-মুখ বেঁধে শালবাগান পাহাড়ের দুর্গম এলাকায় নিয়ে যায়।

অপহরণকারীরা গহীন জঙ্গলে তাদের হাত-পা বেঁধে আধা-পেটা অবস্থায় রেখে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালায়। পরে সেই নির্যাতনের আর্তনাদ ফোনে শোনিয়ে ভুক্তভোগীদের পরিবারের কাছে ৬ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে কাউকে জীবিত ফেরত দেওয়া হবে না বলেও হুমকি দেওয়া হয়।


পরিবারের অভিযোগ ও উখিয়া থানায় করা সাধারণ ডায়েরির ভিত্তিতে র‍্যাব-১৫, সিপিসি-১ (টেকনাফ)-এর একটি দল গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ৪ আগস্ট রাত ৯টা ১০ মিনিটে মুচনী ক্যাম্প সংলগ্ন শালবাগান পাহাড়ে বিশেষ চিরুনি অভিযান চালায়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে গেলেও পাহাড়ি আস্তানা থেকে তিন যুবককে উদ্ধার করা হয়।

সময়ের আলো/আতা
  বিষয়:   মৃত্যু  উদ্ধার  অপহৃত  রোহিঙ্গা  উখিয়া  কক্সবাজার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: