টেকনাফে পরিত্যক্ত ৩৬ হাজার পিস ইয়াবা উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফে মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের পৃথক দুইটি অভিযানে ৩৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।বুধবার (৫ আগস্ট)

2026-08-06T00:07:53+00:00
2026-08-06T00:07:53+00:00
 
  বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬,
২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
সারাদেশ
টেকনাফে পরিত্যক্ত ৩৬ হাজার পিস ইয়াবা উদ্ধার
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ১২:০৭ এএম 
টেকনাফে পরিত্যক্ত ৩৬ হাজার পিস ইয়াবা উদ্ধার। ছবি : সংগৃহীত
কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফে মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের পৃথক দুইটি অভিযানে ৩৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। বুধবার (৫ আগস্ট) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, টেকনাফে মিঠাপানিরছড়া এলাকায় গত ৪ আগস্ট মঙ্গলবার রাত ১০ টায় কোস্ট গার্ড স্টেশন গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় প্রায় ৮০ লক্ষ টাকা মূল্যের ১৬ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

অপরদিকে, টেকনাফ জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্প ২৭-এর একটি বসত বাড়িতে বুধবার (৫ আগস্ট) মধ্যরাত ২ টায় কোস্ট গার্ড স্টেশন ও এপিবিএন এর সমন্বয়ে গোপন সংবাদের ভিত্তিতে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।


অভিযান চলাকালীন উক্ত বসত বাড়িতে তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় প্রায় ১ কোটি টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এসময় মাদক কারবারিরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সময়ের আলো/আতা


  বিষয়:   টেকনাফ  পরিত্যক্ত  ইয়াবা  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: