দাবানলে কোটি টাকার অনুদান

ক্রীড়া ডেস্ক

খেলা

বিশ্বকাপ ফাইনালের হতাশা পেছনে ফেলে আবারও মানবিক উদ্যোগের জন্য আলোচনায় এলেন লিওনেল মেসি। স্পেনের মাদ্রিদ অঞ্চলের ভয়াবহ দাবানলে ক্ষতিগ্রস্ত মানুষের

2026-08-06T01:58:55+00:00
2026-08-06T01:58:55+00:00
 
  বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬,
২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
খেলা
দাবানলে কোটি টাকার অনুদান
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ১:৫৮ এএম 
স্পেনের দাবানলে ক্ষতিগ্রস্তদের জন্য ৮০ হাজার ইউরো অনুদান দিয়েছেন লিওনেল মেসি। ছবি : সংগৃহীত
বিশ্বকাপ ফাইনালের হতাশা পেছনে ফেলে আবারও মানবিক উদ্যোগের জন্য আলোচনায় এলেন লিওনেল মেসি। স্পেনের মাদ্রিদ অঞ্চলের ভয়াবহ দাবানলে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে পুনর্গঠন কার্যক্রমের জন্য ৮০ হাজার ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ১৫ লাখ টাকা) অনুদান দিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। 

মঙ্গলবার (৪ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন মাদ্রিদ কমিউনিটির প্রেসিডেন্ট ইসাবেল দিয়াস আয়ুসো। তিনি মেসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে লেখেন, ‘লিও মেসি মাদ্রিদের সিয়েরা ওয়েস্তে অঞ্চলের পুনর্গঠনের জন্য ৮০ হাজার ইউরো অনুদান দিয়েছেন। আমি তাকে আন্তরিক ধন্যবাদ জানাই। মাদ্রিদের মানুষ তাকে শিগগিরই স্বাগত জানাতে এবং তার প্রাপ্য সম্মান জানাতে মুখিয়ে আছে।’

সাম্প্রতিক দাবানলে মাদ্রিদের পশ্চিমাঞ্চলের সিয়েরা ওয়েস্তে এলাকা ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। আগুনে ১৭টি পৌরসভার প্রায় ৩০ হাজার হেক্টর এলাকা পুড়ে গেছে। বহু ঘরবাড়ি, কৃষিজমি ও বনভূমি ধ্বংস হয়েছে এবং নিরাপত্তার স্বার্থে অনেক বাসিন্দাকে এলাকা ছেড়ে যেতে হয়েছে। আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এলেও ক্ষতিগ্রস্ত এলাকায় এখনও পুনর্বাসন ও পুনর্গঠনের কাজ চলছে। 


দুর্যোগ মোকাবিলায় স্থানীয় প্রশাসন ইতিমধ্যে একটি অনলাইন অনুদান তহবিল চালু করেছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত অঞ্চল পুনর্গঠনে ৪৩ দফা কর্মপরিকল্পনা ঘোষণা করা হয়েছে। এর আওতায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা, করছাড় এবং অবকাঠামো পুনর্নির্মাণে প্রায় ২ কোটি ইউরো ব্যয়ের পরিকল্পনা নেওয়া হয়েছে। মেসির অনুদান সেই পুনর্গঠন কার্যক্রমে গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে বিবেচিত হচ্ছে।

মানবিক কর্মকাণ্ডে মেসির সম্পৃক্ততা নতুন নয়। ২০০৭ সালে প্রতিষ্ঠিত ‘লিও মেসি ফাউন্ডেশন’-এর মাধ্যমে তিনি দীর্ঘদিন ধরে শিশুস্বাস্থ্য, শিক্ষা ও ক্রীড়া উন্নয়নে কাজ করে আসছেন। প্রাকৃতিক দুর্যোগ কিংবা মানবিক সংকটে বিভিন্ন সময়ে উদার সহায়তার হাত বাড়িয়েছেন আর্জেন্টাইন এই মহাতারকা। এর আগে ২০২০ সালে করোনাভাইরাস মহামারির সময় স্পেনের বার্সেলোনা ক্লিনিক হাসপাতাল এবং নিজের জন্মশহর রোসারিওর একটি হাসপাতালের জন্য ১০ লাখ ইউরো অনুদান দিয়েছিলেন মেসি।

সময়ের আলো/প্রিন্ট/এমকে


  বিষয়:   লিওনেল মেসি  দাবানল  সময়ের আলো 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: