১৫ হাজার বিদেশি কর্মীর আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর

সময়ের আলো ডেস্ক

প্রবাস

মালয়েশিয়ায় বিভিন্ন খাতে শ্রমিক সংকট নিরসনে বিদেশি কর্মী নিয়োগের ১৫ হাজার আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী দাতুক সেরি

2026-08-06T02:09:38+00:00
2026-08-06T02:09:38+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
প্রবাস
১৫ হাজার বিদেশি কর্মীর আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ২:০৯ এএম 
দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। ছবি : সংগৃহীত
মালয়েশিয়ায় বিভিন্ন খাতে শ্রমিক সংকট নিরসনে বিদেশি কর্মী নিয়োগের ১৫ হাজার আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম।

বুধবার (৫ আগস্ট) মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠক শেষে এ তথ্য জানান সরকারের মুখপাত্র ও যোগাযোগমন্ত্রী দাতুক সেরি ফাহমি ফাদজিল।

ফাহমি ফাদজিল বলেন, শ্রমিক সংকট মোকাবিলা এবং বিভিন্ন খাতের উৎপাদন ও অর্থনৈতিক কার্যক্রম সচল রাখতে মানবসম্পদ মন্ত্রণালয়কে বিদেশি কর্মী নিয়োগসংক্রান্ত আবেদনগুলো দ্রুত প্রক্রিয়াকরণের নির্দেশ দেওয়া হয়েছে। এতে সংশ্লিষ্ট খাতগুলোর জনবল সংকট দ্রুত কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে আশা করছে সরকার।


এর আগে গত ২৪ জুলাই প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ভারতীয় মুসলিম রেস্তোরাঁ খাতে বিদেশি কর্মীর ঘাটতি দূর করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারি সংস্থাগুলোকে এক মাসের মধ্যে কার্যকর সমাধান বের করার নির্দেশ দিয়েছিলেন।

তিনি বলেন, রেস্তোরাঁ খাতের শ্রমিক সংকটের বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। তবে বিদেশি কর্মী নিয়োগের পুরো প্রক্রিয়া বিদ্যমান নীতিমালা অনুসরণ করে সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে হবে। 

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   বিদেশি কর্মী  আবেদন  দ্রুত নিষ্পত্তি  মালয়েশিয়া  প্রধানমন্ত্রী 


Advertisement
Loading...
Loading...
প্রবাস- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: