টাঙ্গাইলে অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস

বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাদেশ

টাঙ্গাইলের বাসাইল উপজেলার ফুলকি ইউনিয়নের নুন্দা বিল এবং বাদিয়াজান প্লাবনভূমিতে মৎস্য সম্পদ রক্ষায় অবৈধ জাল বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করা

2026-08-06T14:15:26+00:00
2026-08-06T14:16:34+00:00
 
  শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
টাঙ্গাইলে অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস
বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ২:১৫ পিএম  আপডেট: ০৬.০৮.২০২৬ ২:১৬ পিএম
জব্দ চায়না দুয়ারি ও কারেন্ট জাল। ছবি : সময়ের আলো
টাঙ্গাইলের বাসাইল উপজেলার ফুলকি ইউনিয়নের নুন্দা বিল এবং বাদিয়াজান প্লাবনভূমিতে মৎস্য সম্পদ রক্ষায় অবৈধ জাল বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। 

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়। 

অভিযান সূত্রে জানা যায়, মৎস্য সম্পদ রক্ষায় পরিচালিত বিশেষ অভিযানে প্রায় ১৩০টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। জব্দকৃত চায়না দুয়ারি জালগুলোর দৈর্ঘ্য প্রায় ২ হাজার ৬০০ মিটার ও কারেন্ট জাল ৬৫০ মিটার এবং এগুলোর আনুমানিক বাজার মূল্য ৬ লাখ টাকা। জব্দের পর এসব অবৈধ জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।


এই মোবাইল কোর্ট পরিচালনা করেন বাসাইল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসীফ। অভিযানে সার্বিক সহযোগিতা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাসিবুল ইসলাম, বাসাইল থানার সাব-ইন্সপেক্টর মো. রুহুলসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, গ্রাম পুলিশ, ফুলকি ইউনিয়ন পরিষদ এবং মৎস্য দফতরের কর্মচারীবৃন্দ।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসীফ সময়ের আলোকে বলেন, ‘মৎস্য সম্পদ রক্ষায় আমাদের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।’

সময়ের আলো/মহু

  বিষয়:   টাঙ্গাইল  অবৈধ  চায়না দুয়ারি  কারেন্ট জাল  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: