গাজীপুরে লিথি গ্রুপের শ্রমিকদের পাওনার দাবিতে অবস্থান কর্মসূচি

গাজীপুর প্রতিনিধি

সারাদেশ

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিদ্ধান্ত বাস্তবায়ন, শ্রমিকদের পূর্ণ আইনানুগ পাওনা নির্ধারণ এবং স্থগিত সভা দ্রুত পুনরায় আহ্বানের দাবিতে গাজীপুর সদর

2026-08-06T17:17:34+00:00
2026-08-06T17:17:34+00:00
 
  সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬,
৬ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
গাজীপুরে লিথি গ্রুপের শ্রমিকদের পাওনার দাবিতে অবস্থান কর্মসূচি
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৫:১৭ পিএম 
গাজীপুরে লিথি গ্রুপের শ্রমিকদের পাওনার দাবিতে অবস্থান কর্মসূচি। ছবি : সময়ের আলো
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিদ্ধান্ত বাস্তবায়ন, শ্রমিকদের পূর্ণ আইনানুগ পাওনা নির্ধারণ এবং স্থগিত সভা দ্রুত পুনরায় আহ্বানের দাবিতে গাজীপুর সদর উপজেলার নতুনবাজার এলাকায় অবস্থান কর্মসূচি পালন করেছেন লিথি গ্রুপের পাঁচটি কারখানার শ্রমিকরা।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে দাঁড়িয়ে তারা এ অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় বিভিন্ন দাবিদাওয়া তুলে ধরে দ্রুত সমস্যার সমাধানে সরকারের হস্তক্ষেপ কামনা করেন শ্রমিকরা।

কর্মসূচিতে বক্তারা বলেন, লিথি গ্রুপের পাঁচটি কারখানা বন্ধ হয়ে যাওয়ার পর থেকে হাজারো শ্রমিক দীর্ঘদিন ধরে তাদের আইনানুগ পাওনা থেকে বঞ্চিত রয়েছেন। এতে শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরা চরম মানবিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছেন।

তাদের দাবি, গত ৬ জুলাই শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় শ্রমিকদের চূড়ান্ত পাওনা নির্ধারণের লক্ষ্যে ২৩ জুলাই পুনরায় সভা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত তারিখে সেই সভা অনুষ্ঠিত হয়নি। দীর্ঘ সময় পার হলেও আজ পর্যন্ত সভাটি পুনরায় আহ্বান না করায় শ্রমিকদের মধ্যে ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে।


এ ছাড়া শ্রমিকরা অভিযোগ করেন, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের কার্যালয়ে শ্রমিকদের চূড়ান্ত পাওনা নির্ধারণের কোনো আইনগত এখতিয়ার না থাকলেও সেখানে চাপ সৃষ্টি করে একটি সমঝোতা কার্যক্রম পরিচালনার চেষ্টা করা হয়েছে। এ ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিও জানান তারা।

অবস্থান কর্মসূচি থেকে শ্রমিকরা ২৩ জুলাইয়ের স্থগিত সভা দ্রুত পুনরায় আহ্বান, ৬ জুলাইয়ের সভার সিদ্ধান্ত বাস্তবায়ন না হওয়ার কারণ প্রকাশ, বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী পূর্ণ আইনানুগ পাওনা নির্ধারণ ও পরিশোধ, শ্রমিকদের প্রত্যাখ্যাত কোনো সমঝোতা চাপিয়ে না দেওয়া, কথিত সমঝোতা প্রক্রিয়ার নিরপেক্ষ তদন্ত এবং আইন লঙ্ঘনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সময়ের আলো/আতা
  বিষয়:   গাজীপুর  লিথি গ্রুপ  শ্রমিক  পাওনা  দাবি  অবস্থান কর্মসূচি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: