অনুমোদনের অপেক্ষায় সিলেটের ২ হাজার কোটির সড়ক যোগাযোগ প্রকল্প

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সারাদেশ

সিলেট বিভাগের রাস্তাঘাট, সেতু ও কালভার্টের উন্নয়নে ২ হাজার কোটি টাকার একটি প্রকল্প নেওয়া হয়েছে, যা বর্তমানে জাতীয় অর্থনৈতিক পরিষদের

2026-08-06T18:11:35+00:00
2026-08-06T18:11:53+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
অনুমোদনের অপেক্ষায় সিলেটের ২ হাজার কোটির সড়ক যোগাযোগ প্রকল্প
নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৬:১১ পিএম  আপডেট: ০৬.০৮.২০২৬ ৬:১১ পিএম
সিলেটে দক্ষিণ সুরমায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ছবি : সময়ের আলো
সিলেট বিভাগের রাস্তাঘাট, সেতু ও কালভার্টের উন্নয়নে ২ হাজার কোটি টাকার একটি প্রকল্প নেওয়া হয়েছে, যা বর্তমানে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। 

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে সিলেটের দক্ষিণ সুরমায় সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

প্রতিমন্ত্রী বলেন, প্রকল্পটি একনেকে অনুমোদন পেলে আগামী এক থেকে দেড় বছরের মধ্যে সিলেট বিভাগের গ্রামাঞ্চলের রাস্তাঘাট, ব্রিজ ও কালভার্টের দৃশ্যমান উন্নয়ন হবে। এতে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে এবং সাধারণ মানুষের চলাচল সহজ হবে। 


তিনি জানান, সরকার সিলেট বিভাগের অবকাঠামো উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে। গ্রামীণ সড়ক নেটওয়ার্ককে আরও টেকসই ও আধুনিক করতে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। 

এ সময় উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক এবং সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী।

সময়ের আলো/আতা
  বিষয়:   একনেক  সিলেট  রাস্তাঘাট  সেতু  কালভার্ট  প্রকল্প  স্থানীয় সরকার প্রতিমন্ত্রী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: