‘মানুষ তোমাকে নিয়ে হিংসা করবে, এটাই স্বাভাবিক’

সময়ের আলো ডেস্ক

খেলা

সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘদিন ধরে বডি শেমিংয়ের শিকার হচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদোর দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজ। এবার প্রকাশ্যে তার পাশে দাঁড়িয়ে ভালোবাসা

2026-08-06T19:49:34+00:00
2026-08-06T19:49:34+00:00
 
  বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬,
২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
খেলা
জর্জিনাকে রোনালদো
‘মানুষ তোমাকে নিয়ে হিংসা করবে, এটাই স্বাভাবিক’
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৭:৪৯ পিএম 
ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ। সংগৃহীত ছবি
সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘদিন ধরে বডি শেমিংয়ের শিকার হচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদোর দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজ। এবার প্রকাশ্যে তার পাশে দাঁড়িয়ে ভালোবাসা ও সমর্থনের বার্তা দিয়েছেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।      

ঘটনার সূত্রপাত ব্রাজিলের সাংবাদিক মার্সিয়া গোল্ডস্মিথের একটি ভাইরাল ইনস্টাগ্রাম রিলকে কেন্দ্র করে। ভিডিওটিতে মার্সিয়া জর্জিনার শারীরিক গঠন নিয়ে অবমাননাকর মন্তব্যের তীব্র প্রতিবাদ জানান। তিনি জানান, নারীদের কখনোই কোনো কাল্পনিক সৌন্দর্যের মাপকাঠিতে বিচার করা উচিত নয়। 

ভিডিওটি দ্রুতই ভাইরাল হয়ে যায় এবং কোটি কোটি মানুষের নজর কাড়ে। সেই ভিডিওর মন্তব্য ঘরে গিয়ে সরাসরি প্রেমিকার প্রতি ভালোবাসা ও সমর্থন জানান রোনালদো। মন্তব্য করেন, আমি বিশ্বের সেরা মানুষটিকে ভালোবাসি। 

পারিবারিক সূত্রের বরাতে জানা গেছে, ঘরের আলোচনায় রোনালদো জর্জিনাকে আশ্বস্ত করে বলেছেন— এই ধরনের সমালোচনা মূলত হিংসা থেকে আসে। রোনালদোর বার্তা ছিল স্পষ্ট, মানুষ তোমাকে নিয়ে হিংসা করবে, এটাই স্বাভাবিক।


এর আগে, নিজের শারীরিক পরিবর্তন ও বডি ইমেজ নিয়ে সোশ্যাল মিডিয়ায় এক দীর্ঘ আবেগঘন বার্তা শেয়ার করেছিলেন জর্জিনা নিজেও। ভক্তদের অবাস্তব সৌন্দর্য মানদণ্ডের পেছনে না ছুটে নিজেদের ভালোবাসার আহ্বান জানিয়ে তিনি লেখেন, অন্য সব নারীর মতো আমার শরীরেও পরিবর্তন আসবে, এটাই স্বাভাবিক। আমি আশা করি বহু বছর ধরে এই পরিবর্তন বজায় থাকবে, কারণ তার মানে দাঁড়াবে আমি এখনও বেঁচে আছি। তাহলে ভুল কোথায়? কে ঠিক করে দেয় 'সঠিক' শরীর কোনটি? আমরা কি এখনও মনে করি আনন্দের কোনো নির্দিষ্ট সাইজ হয়? 

নিজের কার্ভ ও শারীরিক গঠন নিয়ে গর্ব প্রকাশ করে জর্জিনা আরও যোগ করেন, আমি আমার শরীরকে ভালোবাসি। যে শরীর আমাকে ধারণ করেছে, নতুন জীবন সৃষ্টির সুযোগ দিয়েছে, পড়ে গিয়ে আবার উঠে দাঁড়াতে শিখিয়েছে— সেই শরীর প্রতিটি রূপেই সম্মান ও ভালোবাসার দাবিদার। 

প্রসঙ্গত, ২০১৬ সালে মাদ্রিদে প্রথম সাক্ষাৎ হয় রোনালদো ও জর্জিনার। এরপর থেকেই ক্রীড়া ও বিনোদন জগতের অন্যতম জনপ্রিয় জুটি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন তারা। নেটফ্লিক্সের জনপ্রিয় ডকুমেন্টারি 'আই অ্যাম জর্জিনা'র মাধ্যমে খ্যাতির শীর্ষে পৌঁছানো এই মডেল ও উদ্যোক্তাকে প্রতিনিয়তই নেটদুনিয়ায় নানা সমালোচনার মুখোমুখি হতে হয়। 


সময়ের আলো/ইউএমএইচ


  বিষয়:   জর্জিনা  রোনালদো 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: