রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে বসছে সংসদের বিশেষ অধিবেশন

সংসদ প্রতিবেদক

জাতীয়

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন আহ্বান করা হবে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী ২০ আগস্ট

2026-08-06T23:39:01+00:00
2026-08-06T23:39:01+00:00
 
  শুক্রবার, ৭ আগস্ট ২০২৬,
২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ৭ আগস্ট ২০২৬
জাতীয়
রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে বসছে সংসদের বিশেষ অধিবেশন
সংসদ প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ১১:৩৯ পিএম 
ভোটের দুই-এক দিন আগে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সংসদের বিশেষ অধিবেশন ডাকবেন। ছবি : সংগৃহীত
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন আহ্বান করা হবে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনে ভোট অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ভোটের দুই-এক দিন আগে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বিশেষ অধিবেশন ডাকবেন।

জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম বৃহস্পতিবার (৬ আগস্ট) বিষয়টি নিশ্চিত করে জানান, নির্বাচন অনুষ্ঠানের জন্য সংসদের অধিবেশন চলমান থাকা প্রয়োজন। তাই নির্ধারিত সময়ের আগেই বিশেষ অধিবেশন আহ্বান করা হবে।

তিনি বলেন, অধিবেশনটি নিয়মিত কার্যক্রম পরিচালনা করবে নাকি রাষ্ট্রপতি নির্বাচন শেষে মুলতবি করা হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে মনোনয়নপত্র যাচাই-বাছাই ও প্রত্যাহারের পর যদি একজন বৈধ প্রার্থী থাকেন, তাহলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমানে সংসদের নিয়মিত অধিবেশন নেই। সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে অধিবেশন বসার কথা থাকলেও রাষ্ট্রপতি নির্বাচনের প্রয়োজনেই এর আগে এক দিনের বিশেষ অধিবেশন ডাকা হতে পারে।


এদিকে বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

রাষ্ট্রপতি নির্বাচনে কেবল জাতীয় সংসদের সদস্যরাই ভোটার। এ কারণে সংসদ সচিবালয় ইতোমধ্যে সংসদ সদস্যদের ভোটার তালিকা নির্বাচন কমিশনের কাছে পাঠিয়েছে।

উল্লেখ্য, গত ২৪ জুলাই দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়।


সময়ের আলো/এমকে


  বিষয়:   রাষ্ট্রপতি  নির্বাচন  সংসদ  সময়ের আলো 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: