শেখ হাসিনাকে ঘুঁটি হিসেবে ব্যবহার করছে ভারত : আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, শেখ হাসিনাকে ভারত সংবাদ সম্মেলন করার যে সুযোগ দিয়েছে, তা বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি

2026-08-07T10:12:56+00:00
2026-08-07T10:12:56+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
শেখ হাসিনাকে ঘুঁটি হিসেবে ব্যবহার করছে ভারত : আসিফ মাহমুদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ১০:১২ এএম 
এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি : সংগৃহীত
এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, শেখ হাসিনাকে ভারত সংবাদ সম্মেলন করার যে সুযোগ দিয়েছে, তা বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি হুমকি। এটিকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের মাধ্যমে বিশৃঙ্খলা তৈরির গভীর ষড়যন্ত্র হিসেবে দেখছি। ভারত সরকার শেখ হাসিনাকে দাবার ঘুঁটি হিসেবে ব্যবহার করছে। 

বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর বাংলামটরে এনসিপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আসিফ মাহমুদ। 

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের পর শেখ হাসিনা প্রথম রয়টার্সকে সাক্ষাৎকার দিলেন। এর আগে তিনি আনুষ্ঠানিক সাক্ষাৎকার দিতে পারেননি। বুধবার প্রথম শুনলাম, তিনি ব্যক্তিগতভাবে আসবেন। পরে শুনলাম অনলাইনে আসবেন। পরে দেখলাম চেহারাও দেখানো হলো না। চেহারা দেখাচ্ছে না, সামনেও আসছে না; তখন তো সন্দেহ জাগে যে, বেঁচে আছে নাকি মারা গেছে। এআই জেনারেটেড কিনা, সেই সন্দেহ জাগে। 

সময়ের আলো/জেডআই
  বিষয়:   আসিফ মাহমুদ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: